প্যারিস অলিম্পিকের পর থেকেই খুব একটা ছন্দে ছিলেন না সময়ের সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর থেকে একটিও গ্রান্ডস্ল্যাম জিততে পারেননি এই তারকা। এরই মধ্যে গুঞ্জন উঠেছিল ফরাসি ওপেন খেলেই অবসরে যাবেন তিনি। তবে ফরাসি ওপেনে বেশ ছন্দে রয়েছেন জোকোভিচ। তৃতীয় রাউন্ডে অস্ট্রিয়ান ফিলিপ মিসোলিচকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পা রেখেছেন তিনি। এদিন ‘ক্লে কোর্টের’ প্রতিটি সেটেই দুর্দান্ত ছিলেন নোভাক। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ও তৃতীয় সেটও জোকোভিচ জিতে নেই ৬-৪ ও ৬-২ ব্যবধানে। এদিন ফিলিপ শতিয়ে কোর্টে জোকোভিচের সামনে দাঁড়াতে পারেননি মিসোলিচ। নিজের সার্ভিস এক বারও খোয়াননি জোকোভিচ। উল্টে মিসোলিচের সার্ভিস চার বার ভাঙেন তিনি। এই জয়ের পর গত ১৬ বছরের প্রত্যেক বার ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন জোকোভিচ।এই জয়ের ফলে নিজেরই নজির ছুলেন জকোভিচ। এটি ফরাসি ওপেনে তার ৯৯তম জয়। ফরাসি ওপেনে জোকোভিচের থেকে বেশি ম্যাচ জেতার কীর্তি আছে কেবল রাফায়েল নাদালের। এই টুর্নামেন্টে ১১৬ ম্যাচ খেলে ১১২টিতেই জয় পেয়েছেন তিনি। ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে গ্রেট ব্রিটেনের ক্যামেরন নরির মুখোমুখি হবেন জকোভিচ। এ ম্যাচ জিততে পারলে নিজের ২৫তম গ্র্যান্ডস্লামের দিকে আরেকধাপ এগিয়ে যাবেন এই সার্বিয়ান তারকা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু
এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু

কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিয়ে তিনি বলেছেন, ‘এই জায়গা Read more

আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান
আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান

দুপুর ১টার একটু পর। রাজধানীর উত্তরা তখনো স্বাভাবিক ছন্দে চলছিল। কিন্তু হঠাৎ দিয়াবাড়ি এলাকায় বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। মাইলস্টোন Read more

চিকিৎসায় গাফিলতি, ডেঙ্গু আক্রান্ত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
চিকিৎসায় গাফিলতি, ডেঙ্গু আক্রান্ত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত এক মাদ্রাসা শিক্ষার্থীর হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে Read more

দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় Read more

এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স
এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয় বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টি রংপুরের শতাধিক নেতাকর্মী। এর আগে তারা দলটি থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন