বান্দরবানের আলিকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মেনরত পাড়ায় বসত বাড়ির উপর গাছ ভেঙে পড়ে তাইপাও ম্রো (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স্থানীয় বাসিন্দা রিংয়ং ম্রোর কন্যা।শুক্রবার (৩০ মে) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির কারণে বাড়ির উঠানে থাকা একটি গাছ হঠাৎ ভেঙে ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। দুর্ঘটনার সময় তার পরিবার ঘরের ভেতরেই ছিল।আলিকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন তাইপাও ম্রোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সময়ের কন্ঠস্বরে জানান, তিনদিন ধরে পুরো উপজেলায় বিদ্যুৎ ও নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিকভাবে খবর পাওয়া সম্ভব হয়নি। তবে অন্যান্য মাধ্যমে যোগাযোগ করে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে।তিনি আরও জানান, শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে তালিকা প্রস্তুত করা হয়েছে। বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসক ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, এলাকায় বৃষ্টিপাত কিছুটা কমলেও আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। হঠাৎ ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও জরুরি সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্টদের দ্রুত উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রথমবারের মতো নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত নিলামে ১২১ টাকা ৫০ পয়সা Read more

বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম
বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম

তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশে অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের Read more

ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ
ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে Read more

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে হৃদয় (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে Read more

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে ৬০ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের বাংলা স্টেশনের কৃষ্ণপুর Read more

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কল্যান্দী এলাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন