শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুরে পৃথক স্থানে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- নকলার টালকি ইউনিয়নের পশ্চিম বড়পাগলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ছমির উদ্দিন (৫৫) এবং নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নের পূর্ব মানিককুড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হাজেরা বেগম (৪৫)।স্থানীয় সূত্রে জানা যায়, হাজেরা বেগম দুপুর দেড়টার দিকে তার নাতনিকে মাদ্রাসা থেকে আনতে গিয়ে মানিককুড়া গ্রামের হাজীমোড় এলাকায় বজ্রপাতে মারা যান।অন্যদিকে, শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। দুপুরের দিকে আকাশ মেঘলা ও ভারী বৃষ্টির কারণে মাঠে চড়ানো গরু আনতে যান সমু। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় এবং সঙ্গে সঙ্গে ছমির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।টালকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন বদ্দি বলেন, ‘আমার প্রতিবেশী সমু বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে দুপুরে বজ্রপাতে নিহত হন। তার জানাজার প্রস্তুতি চলছে।’নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ২৮ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২৮ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের ২৮টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সংস্থাটি জানায়, Read more

আট বছরে ৪৬টি শুশুকের মৃত্যু
আট বছরে ৪৬টি শুশুকের মৃত্যু

চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদী একসময় ছিল স্বাদু পানির প্রাণবৈচিত্র্যের এক অনন্য আশ্রয়স্থল। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে খ্যাত এই Read more

১৭ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৭ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২ পৌষ ১৪৩২ বাংলা, ২৫ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকারনামাজের Read more

শেকৃবিতে ইসরায়েলি পণ্য প্রচার, ছাত্রদলের নিন্দা
শেকৃবিতে ইসরায়েলি পণ্য প্রচার, ছাত্রদলের নিন্দা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের রবিবার (১২ এপ্রিল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দিন কিছু ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নাম ব্যবহার Read more

শিল্প গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ
শিল্প গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ

শিল্প খাতে গ্যাসের নতুন দরের ঘোষণা আসছে আজ রবিবার (১৩ এপ্রিল)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকালে এক আনুষ্ঠানিক সংবাদ Read more

সুন্দরবনে পর্যটক নিখোঁজ
সুন্দরবনে পর্যটক নিখোঁজ

পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে একজন পর্যটক।শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন