নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে ৬০ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের বাংলা স্টেশনের কৃষ্ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলের জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন সোমবার বিকেল সাড়ে তিনটায় নেত্রকোনার সাতপাই বড় স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর বাংলা স্টেশনের কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক নারী ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মো. মোবারক হোসেন জানান, মোহনগঞ্জগামী ৪৩নং ডাউন মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ার সংবাদ পেয়ে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নারীর নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তার আনুমানিক বয়স ৬০ বছর। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন বাংলাদেশি
মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন বাংলাদেশি

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের তিন প্রবাসী শ্রমিক। নিহতদের একজন যশোরের শার্শা থানার নিজামপুর ইউনিয়নের মানিক আলী গ্রামের Read more

ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান
ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে। Read more

নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক ঘণ্টার সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাট Read more

জিএম কাদেরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
জিএম কাদেরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার Read more

ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি
ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে ভারী Read more

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

জম্মু-কাশ্মীর পরিস্থিতি ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২৪ ঘণ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন