ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে শিবির কর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের ওপর অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছাত্রদল।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নতুন ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পলাশ মোড় প্রদক্ষিণ শেষে পুরাতন ক্যাম্পাসের লাল ভবনের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।এসময় শিক্ষার্থীরা ‘গুপ্ত তুমি সুপ্ত হও’, ‘সাইবার বুলিং বন্ধ করো’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘নারী নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ এসব স্লোগান দেন।ডিআইইউ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ বলেন, ‘শিবির অর্থাৎ সাবেক ছাত্রলীগের অনলাইন সন্ত্রাসীরা আমার বোনদের প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেওয়ার জন্য সাইবার বুলিংয়ের মাধ্যমে হেনস্থা করছে। তারা গণধর্ষণের হুমকি দিয়ে প্রমাণ করেছে— নাম পরিবর্তন করলেও চরিত্র পরিবর্তন করতে পারেনি। ৭১-এর আলবদর, হাসিনার ছাত্রলীগ এবং বর্তমানের আলবদর একই।’তিনি আরও বলেন, ‘যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না এবং নারীর সম্মান করে না, তাদের রাজনীতি করার অধিকার নেই। যারা আমার বোনদের প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দিতে চায়, এ দেশের জনগণ তাদের ব্যালটের মাধ্যমে দমিয়ে দেবে।’কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা সভাপতি রাকিবুল হাসান চাঁদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল হৃদয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপুল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ
১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ

প্রায় ১৫ বছর পর সরাসরি পররাষ্ট্রসচিব পর্যায়ের কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত Read more

এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাজনূভা জাবীন
এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাজনূভা জাবীন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। নির্বাচনে অংশ নিবেন না তিনি। আজ রবিবার (২৮ ডিসেম্বর) Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন Read more

কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ
কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইসতিয়াক সরকার বিপুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) Read more

আজ মহানায়ক আলমগীরের ৭৬ তম জন্মদিন
আজ মহানায়ক আলমগীরের ৭৬ তম জন্মদিন

আজ বরেণ্য অভিনেতা আলমগীর-এর জন্মদিন। ১৯৫০ সালের ৩ এপ্রিল এই দিনে তার জন্ম। ১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন