কমবেশি আমরা সবাই বিস্কুট খেতে ভালোবাসি। অনেকের সকাল কিংবা সান্ধ্যকালীন নাশতার প্রিয় সঙ্গী বিস্কুট। আবার চায়ের সঙ্গে বিস্কুট না হলে অনেকের চলেই না। এই বিস্কুট আবার অনেক রোমান্টিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকে। আর যারা বিস্কুট খেতে ভালোবাসেন আজকের দিনটি তাদের জন্য উদযাপনের দিন।আজ ২৯ মে বিস্কুট দিবস। যুক্তরাজ্যের জাতীয় দিবস এটি। যুক্তরাজ্যের জাতীয় দিবস হলেও আমরা কিন্তু উদযাপন করতেই পারি। স্বাদ নিতে পারি নতুন কোনো বিস্কুটের। বিস্কুট মূলত ময়দা দিয়ে বিভিন্ন আকারে বেক করা হয়। সাধারণত- এগুলো চিনি, চকলেট, জাম, আদা বা দারুচিনির স্বাদ দিয়ে বানানো হয়। এই ছোট বেকড পণ্যটি যুক্তরাষ্ট্রে ও উত্তর আমেরিকার বাইরে বেশিরভাগ ইংরেজিভাষীর কাছে ‘কুকি’ বা ‘ক্র্যাকার’ হিসেবে পরিচিত।জেনে অবাক হবেন, বিস্কুট কোনো আধুনিক উদ্ভাবন নয়। প্রাচীনকালে মানুষের প্রয়োজনীয়তা থেকে বিস্কুটের উদ্ভাবন হয়েছিল। তখন রোমান, গ্রিক ও মিশরীয় সাম্রাজ্যের বণিক এবং সামরিক কর্মীদের দীর্ঘ সময় সমুদ্রে থাকতে হত। তাই তাদের এমন একটি নাশতার প্রয়োজন ছিল, যা পুরো ভ্রমণে প্রয়োজনীয় ক্যালরির যোগান দেবে। কারণ, তাজা খাবার দ্রুত পচে যায় বলে- তাই তাজা খাবার দিয়ে তা সম্ভব ছিল না। তখন ময়দা দিয়ে কম আঁচে রান্না করা রুটি তাদের প্রধান খাবার হয়ে ওঠে। সেই রুটি থেকে ধীরে ধীরে বিস্কুটের উদ্ভাবন হয়। মধ্যযুগে সমুদ্রে বিস্কুট খুব জনপ্রিয় ছিল।সপ্তম শতাব্দীর আগে বিস্কুটকে মিষ্টি খাবার হিসেবে খাওয়ার আধুনিক ধারণার প্রচলন হয়নি। পরে পারস্যরা বিস্কুট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। তারা ময়দার সঙ্গে ডিম, মাখন ও ক্রিম অন্তর্ভুক্ত করতে শুরু করে। এরপর তারা এর সঙ্গে ফল ও মধুর মতো মিষ্টি জিনিস ব্যবহার করে প্রথম কুকিজ তৈরি করে।দশম শতাব্দীর শেষের দিকে ইউরোপে বিস্কুটের আগমন হয়। প্রচলিত আছে, একজন আর্মেনীয় সন্ন্যাসী মধ্য এশিয়া থেকে ফ্রান্সে ভ্রমণ করেন। তিনি ককাসে যে রেসিপি শিখেছিলেন তা সবার মাঝে বিতরণ করেন। এভাবেই ইউরোপে বিস্কুটের পথচলা শুরু হয়।এক সময় ব্রিটিশ বিস্কুট ব্যবসা বাজারে আধিপত্য প্রতিষ্ঠা করে। ১৮৩১ সালে ব্রিটিশ কোম্পানি হান্টলি অ্যান্ড পামারস বিস্কুটের টিন উদ্ভাবন করে। ফলে, সারা বিশ্বে বিস্কুট রপ্তানি শুরু হয়। ১৯০০ সালের মধ্যে হান্টলি অ্যান্ড পামারসের বিস্কুট ১৭২টি দেশে বিক্রি হয়েছিল।যুক্তরাজ্যে কীভাবে বিস্কুট দিবসের প্রচলন হয়েছিল তা নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে, যেহেতু বিস্কুট নিয়ে সেখানে একটি দিবস আছে, সুতরাং এটি উদযাপন করা যেতেই পারে। বন্ধু ও পরিবারের সঙ্গে নাশতায় বিস্কুট খেতে পারেন। অথবা এক কাপ চা বা কফি সঙ্গের বিস্কুটের স্বাদ উপভোগ করুন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে: প্রেস সচিব
১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে: প্রেস সচিব

আগামী বছর ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে, কোনো শক্তি এটাকে পেছাতে পারবে না জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। Read more

মিরসরাইয়ে করোনায় সত্তরোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু
মিরসরাইয়ে করোনায় সত্তরোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শফিউল ইসলাম (৭৫) নামের এক বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার বাসিন্দা ছিলেন।সোমবার Read more

যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি: ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী?
যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি: ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী?

কোনো ধরনের চুক্তি ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত আলাস্কা বৈঠক শেষ হয়েছে। Read more

মিয়ানমারে ফের ভয়াবহ সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা
মিয়ানমারে ফের ভয়াবহ সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা

মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সদস্যদের সাথে দেশটির গণতন্ত্রকামী আন্দোলনকারী ও জাতিগত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মাঝে ফের ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়েছে। Read more

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন ঢাকাস্থ স্পেন দূতাবাসের একজন সাংবাদিক প্রতিনিধি দল।বুধবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় Read more

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক। এতে সড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন