চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেলখুম ট্রেইলে পড়ে গিয়ে গালিব (২২) ও রিদয় (২২) নামের দুই তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৯ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি ফেনী জেলায়।জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে ফেনী থেকে তিন বন্ধু মিলে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। আজ বুধবার তাদের সঙ্গে স্থানীয় আরও দুইজন যোগ দেন। পাঁচজন মিলে ট্রেইলে ঘুরতে গেলে এক পর্যায়ে একজনের ব্যাগ নিচে পড়ে যায়। সেই ব্যাগ উদ্ধার করতে গিয়ে গালিব ও রিদয় নিচে নামলে তারা গভীর খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।স্থানীয় আহত তরুণ সৈকত ইসলাম মিরাজ জানান, “বুধবার সকালে আমরা পাঁচজন মিলে ঘুরতে গিয়েছিলাম। একজনের ব্যাগ পড়ে গেলে সেটা আনতে গিয়ে গালিব আর রিদয় নিচে নেমেছিল। তখনই তারা দুর্ঘটনার শিকার হয়।”বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার কবর পেয়ে আমাদের একটি দল বুধবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে গালিব ও রিদয়ের মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, আমাদের হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, ফাহিম নামে তিনজনে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে। তারা এখনও ফিরেনি। পরে বিস্তারিত জানাতে পারবো।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে আজ শনিবার রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা Read more

চট্টগ্রামে মাদ্রাসা নিয়ে উসকানিমূলক ফেসবুক পোস্ট, যুবক আটক
চট্টগ্রামে মাদ্রাসা নিয়ে উসকানিমূলক ফেসবুক পোস্ট, যুবক আটক

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে উসকানিমূলকভাবে ফেসবুকে পোস্ট দেওয়া ফটিকছড়ির আরিয়ান ইব্রাহিম (২০) নামে যুবককে আটক করা হয়েছে।শনিবার Read more

ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ড ‘মূলহোতা’ অনিক গ্রেফতার
ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ড ‘মূলহোতা’ অনিক গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে (৩৫) নির্মমভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ‘মূলহোতা’ হিসেবে Read more

ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছুটি ১৭৪ দিন
ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছুটি ১৭৪ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) ক্লাস ছুটি থাকবে মোট ৭৫ দিন। সাপ্তাহিক ছুটি Read more

নোবিপ্রবিতে শিক্ষার্থী বাড়লেও বাড়েনি বাসের সংখ্যা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
নোবিপ্রবিতে শিক্ষার্থী বাড়লেও বাড়েনি বাসের সংখ্যা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন ব্যাচ ভর্তি হলেও বাসের সংখ্যা না বাড়ায় ভোগান্তি বেড়েছে শিক্ষার্থীদের। প্রতিদিন ক্যাম্পাসে যাতায়াতের Read more

বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার
বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক ধান ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন