সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ বুধবার (১১ জুন) মধ্যরাতে। গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে যে কোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার।বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবারের মতো এবারও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।‘সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩’ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) তে দেওয়া ক্ষমতাবলে সরকার‌ এ নিষেধাজ্ঞা দিয়েছিল।নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেরা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সারাদেশে মাছের জোগান অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা।প্রতিবছর জুন থেকে আগস্ট মাসে সাদা মাছের আহরণ তুলনামূলক কম। প্রতিবছর তা ক্রমান্বয়ে কমছে। এর পরিপ্রেক্ষিতে মৎস্য বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টরা মাছের প্রজননকাল বিবেচনায় প্রতিবছর জুন ও জুলাই মাসে সাদা মাছের আহরণ আইন করে বন্ধ রাখার প্রস্তাব করেন। এ অবস্থায় ২০১৫ সাল থেকে সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন ট্রলারের মাধ্যমে সব ধরনের মাছ ও চিংড়ি আহরণে নিষেধাজ্ঞা দিয়ে আসছিল সরকার।পরে দেশের মৎস্যগবেষক, জেলে ও মৎস্য ব্যবসায়ীরা ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা পুনর্বিন্যাসের দাবি করে আসছিলেন। এবার থেকে সরকার ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় সাত দিন কমিয়ে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন করে। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Hacked by CoupDeGrace
Hacked by CoupDeGrace

Hacked by CoupDeGraceGreetz:Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প
রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প

রাশিয়ার উপকূলে ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) স্থানীয় সময় বৃহস্পতিবার Read more

লোহাগাড়ায় আলোচিত জহির হত্যা মামলার আসামী সাহাবউদ্দীন গ্রেপ্তার
লোহাগাড়ায় আলোচিত জহির হত্যা মামলার আসামী সাহাবউদ্দীন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত রাজমিস্ত্রী জহির উদ্দীন হত্যা মামলার অন্যতম আসামী সাহাব উদ্দীন (৩৮) কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।শুক্রবার (২৫ Read more

২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’
২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’

‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে এদিন সারাদেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের Read more

চলনবিলে শুঁটকির ভরা মৌসুমে মাছের আকাল, উৎপাদন ব্যাহত
চলনবিলে শুঁটকির ভরা মৌসুমে মাছের আকাল, উৎপাদন ব্যাহত

খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ অনেক পুরোনো একটি পদ্ধতি হলেও এখনও জনপ্রিয়। মাছ যখন শুকিয়ে সংরক্ষণ Read more

ইসলাম গ্রহণের পর বিয়ে করে থেকে যাওয়া ভারতীয় নারীকে আটক করেছে পাকিস্তানের পুলিশ
ইসলাম গ্রহণের পর বিয়ে করে থেকে যাওয়া ভারতীয় নারীকে আটক করেছে পাকিস্তানের পুলিশ

শিখ তীর্থযাত্রীদের সঙ্গে ধর্মীয় ভিসা নিয়ে পাকিস্তানে যান ওই ভারতীয় নারী। এরপরেই ইসলাম ধর্ম গ্রহণ এবং এক পাকিস্তানি নাগরিককে বিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন