বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবার এ বিষয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ।বৃহস্পতিবার (২২ মে) ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে কথা বলেন তিনি।পোস্টে সারজিস আলম লিখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’উল্লেখ্য, এদিন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করেন। এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন আদালত।ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই। এ সময় আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, সত্যতা মেলেনি তদন্তে
ফরিদপুরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, সত্যতা মেলেনি তদন্তে

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠলেও সরেজমিন পরিদর্শনে তার সত্যতা পাওয়া যায়নি। Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলে ‘ক্ষেপণাস্ত্র হামলা’, নিহত ৪
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলে ‘ক্ষেপণাস্ত্র হামলা’, নিহত ৪

ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর সকালেই ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র Read more

বিরামপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
বিরামপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) বিকেলে দিওড় ইউনিয়নের কোচগ্রাম উচ্চ বিদ্যালয় Read more

বাকৃবির গণতদন্ত কমিশন স্থ‌বির, আট মাসেও নেই অগ্রগতি
বাকৃবির গণতদন্ত কমিশন স্থ‌বির, আট মাসেও নেই অগ্রগতি

গণহত্যার দা‌য়ে অ‌ভিযুক্ত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দল বাংলা‌দেশ আওয়ামী লীগ। এই দ‌লের বিগত সা‌ড়ে ১৫ বছরে শাসনাম‌লে বাংলাদেশ কৃষি Read more

পুরনো স্মার্টফোনের আয়ু বাড়াবে ৫ টিপস
পুরনো স্মার্টফোনের আয়ু বাড়াবে ৫ টিপস

স্মার্টফোন ছাড়া চলার কথা এখন কল্পনাও করা যায় না। প্রযুক্তির ক্রমাগত অগ্রগতিতে যোগাযোগ ব্যবস্থার উত্তরোত্তর উন্নয়নে দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন