গণহত্যার দা‌য়ে অ‌ভিযুক্ত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দল বাংলা‌দেশ আওয়ামী লীগ। এই দ‌লের বিগত সা‌ড়ে ১৫ বছরে শাসনাম‌লে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সংঘঠিত সকল প্রকার দুর্নীতি, জুলুম-নির্যাতন এবং আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বিষয় তদন্ত করে সুপারিশ প্রদানের জন্য গঠিত হয় গণতদন্ত কমিশন।গত বছরের ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ২৬ সদস্য বিশিষ্ট গণতদন্ত কমিশন গঠনের বিষয়টি প্রকাশ করা হয়। কমিশন গঠনের প্রায় আট মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায় নি । ফলে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা এবং ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে শঙ্কার অভিযোগ । এছাড়াও বিভিন্ন অনিয়মে অভিযুক্তদের কাছ থেকে একটি পক্ষ অর্থ গ্রহণ করে মিটমাট করার অভিযোগও উঠে আসছে বিভিন্ন মাধ্যমে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গণতদন্ত কমিশনে বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি এম মুজিবর রহমানকে চেয়ারম্যান ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে সদস্য-সচিব হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও উপদেষ্টা হিসেবে ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট মো. খালেদ হোসেন টিপুকে মনোনীত করে বিভিন্ন বিভাগের শিক্ষকদের সমন্বয়ে ২৬ সদস্য বিশিষ্ট ওই কমিশন গঠন করা হয়। অনলাইন এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অভিযোগ বক্স স্থাপন করে প্রথম ধাপে শুধুমাত্র শিক্ষার্থীদের কাছ থেকে সশরীরে অভিযোগ গ্রহণ শুরু হয় গত বছরের ৯ অক্টোবর । যা শেষ হয় গত বছরের ১৬ নভেম্বর। পরবর্তীতে পর্যায়ক্রমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে অভিযোগ গ্রহণ করা হবে বলে ওই সময় জানানো হয়।এরপরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই তদন্ত কমিশনের । যার ফলে ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে ধোঁয়াশা ও শঙ্কা তৈরি হয়েছে অভিযোগকারী শিক্ষার্থীদের মনে।এ বিষয়ে তদন্ত কমিশনের সদস্য-সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, তদন্ত কমিশনের কাজের অগ্রগতি হচ্ছে, সামনে খুব দ্রুতই দৃশ্যমান হবে। আমাদের টিচিং, রিসার্চসহ নানা কাজের পাশাপাশি এই তদন্ত কমিশনের কাজ করতে হয়। তবে আগামী সিন্ডিকেট মিটিং হয়ে গেলে কাজ দৃশ্যমান হবে বলে আশা করা যায়। তদন্ত কমিশনে শতাধিক অভিযোগ পড়েছে, এর মধ্যে অনেক আছে চিরকুট ধরনের যেগুলো বিবেচনায় নেওয়া যাবে না। তবে আমরা তিন চারটা বড় অভিযোগ নিয়ে কাজ করছি। একটা ঘটনার সাথে অনেক মানুষ জড়িত। সকলকে আলাদা আলাদা করে ডেকে তদন্ত করা একটু সময়সাপেক্ষ ও জটিল।তিনি আরও বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় যেটা করেছে কোনো প্রকার তদন্ত ছাড়াই প্রশাসনিক আদেশে নিষিদ্ধ বা বহিষ্কার করেছে। তবে আমরা চাচ্ছি নিয়মতান্ত্রিক উপায়ে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এবং একই সাথে অভিযুক্ত ও ভুক্তভোগীর কথা শুনে সুপারিশ করতে। একই ঘটনার সাথে অভিযুক্ত এবং তার সাথে সংশ্লিষ্ট সকলকে ডেকে যাচাই বাছাই করার কারণে আমাদের সময় বেশি লাগছে। আমরা ৭০ এর বেশি শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। আবার অনেক শিক্ষার্থী আছেন যারা অভিযুক্ত এবং ২০১৫ বা এর আগে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছে। তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না। তাই বিষয়গুলো একটু জটিল। তাই সময় বেশি লাগছেঅভিযুক্তদের থেকে একটি পক্ষ অর্থ গ্রহণ করে মিটমাট করার বিষয়ে তিনি বলেন, আমরা এ ব্যাপারে কিছু জানি না। আমাদের কাছে যে অভিযোগ গুলো এসেছে এগুলো নিয়ে আমরা তদন্ত করবো। এটা একটি চলমান প্রক্রিয়া।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার

জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ৯৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় Read more

কুয়াকাটায় গৃহবধূকে হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কুয়াকাটায় গৃহবধূকে হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কুয়াকাটায় গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায়  কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন সড়কে Read more

আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকার বিভিন্ন জায়গায় আজ বিদ্যুৎ থাকবে না। শনিবার Read more

তারেক রহমান ১৮ জানুয়ারি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন
তারেক রহমান ১৮ জানুয়ারি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজারের পেকুয়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আনুষ্ঠানিকভাবে Read more

সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত
সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।গতকাল শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন