বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ মিছিল করেছে ইশরাকের সমর্থকরা। তবে এখনি রাজপথ ছাড়বেন না তারা। দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজপথে থাকা ইশরাকের সমর্থকরা।বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন। ফলে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোয় আর বাধা থাকলো না।এর আগে, গত ৮ দিন ধরে রাজধানীতে অবস্থান কর্মসূচি করে আসছে তার সমর্থকরা। বুধবার রাতভর যমুনার সামনের সড়ক হেয়ার রোডে অবস্থান নিয়েছিল ইশরাকের সমর্থকরা। সেই আন্দোলনে সমর্থকদের সঙ্গে ছিলেন ইশরাক হোসেনও।আন্দোলনে অবস্থানকালে ইশরাক হোসেন বলেন, মেয়র পদে রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চান তিনি। সেই সঙ্গে পদত্যাগ চান আরেক উপদেষ্টা মাহফুজ আলমেরও।অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে ২ উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিএনপি নেতা ইশরাক হোসেন আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, দ্বিতীয় আরেকজন মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা, তাকেও পদত্যাগ করতে হবে।’যার প্রেক্ষিতে, আজ ভোর থেকেই বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে যোগদান করে খণ্ড খণ্ড মিছিল। যার প্রেক্ষিতে বন্ধ করে দেয়া হয় কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক।এ সময়, কর্মীরা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। যমুনার মুখে বাড়ানো হয় পুলিশের উপস্থিতি। সকাল থেকে এপিবিএন, র‍্যাব, বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনীও।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় অভিযান পরিচালনা করে ১০৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রবিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় পৌনে Read more

শীলের আঘাতে স্বামীকে হত্যা, ঘাতক স্ত্রী আটক
শীলের আঘাতে স্বামীকে হত্যা, ঘাতক স্ত্রী আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর হাতের শীল পুঁতোর (পাটা-পুঁতো) আঘাতে স্বামী ওবায়দুর রহমান মুন্সি (৫৭) নামে এক কৃষকদল নেতার নিহতের ঘটনা ঘটেছে। Read more

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। ভাঙচুর করা হয় Read more

‘বিএনপি জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে’
‘বিএনপি জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে’

আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া ‘জুলাই সনদকে’ তার দল ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল Read more

গণ-অভ্যুত্থান দিবসের আয়োজন ঘিরে রাজধানীতে ট্রাফিক নির্দেশনা
গণ-অভ্যুত্থান দিবসের আয়োজন ঘিরে রাজধানীতে ট্রাফিক নির্দেশনা

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো উপলক্ষে যান Read more

৩১ জুলাই: নামাজের সময়সূচি
৩১ জুলাই: নামাজের সময়সূচি

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ইংরেজি, ১৬ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৫ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন