দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) বিকেলে দিওড় ইউনিয়নের কোচগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভার আয়োজন করে বিরামপুর উপজেলা যুবদল।সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম।কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ.কে.এম মাসুদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, দিওড় ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুর রহমান সেলি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম হক খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির খন্দকার, সাবেক সভাপতি হাসানুজ্জামান দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, পৌর যুবদলের সাবেক সভাপতি নুর আলম নুরা প্রমুখ।কর্মী সভায় দিওড় ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১০ জন পদপ্রত্যাশী বক্তব্য রাখেন। তাঁদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই করে পরবর্তীতে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।বক্তারা বলেন, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনকে বিজয়ী করতে যুবদলকে এখন থেকেই মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানা ফটকের সামনেই যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মারামারি
থানা ফটকের সামনেই যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মারামারি

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ফটকের সামনেই জমিজমা সংক্রান্ত এক শালিশ বৈঠককে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মধ্যে Read more

রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও স্মরণে নেই শহীদ আব্দুল কাদের মিয়া
রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও স্মরণে নেই শহীদ আব্দুল কাদের মিয়া

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হলেও মহান মুক্তিযুদ্ধে Read more

হাদির কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
হাদির কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে নির্বাচন কমিশনে (ইসি) Read more

ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!
ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!

ফুটবল মাঠে খেলোয়াড় কিংবা কোচকে লাল কার্ড দেখানো সাধারণ ঘটনা হলেও, এবার এক বিরল ও অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ফুটবল Read more

হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন
হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জলবায়ু সুরক্ষা,নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট Read more

দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নরসিংদীর রায়পুরা উপজেলার গাউছে হক দরবার শরীফে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন