রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ১ ঘটিকায় আলমগীরের কাপড়ের দোকান থেকে এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের সংবাদ পেয়ে ২৭ বিজিবি  মারিশ্যা জোনের জোন কমান্ডার লে : কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর নির্দেশে বিজিবির সহকারী পরিচালক আজিমুল হকের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।  উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায়  স্থানীয়দের সাথে নিয়ে পুলিশ, বিজিবি  সদস্যরা  আপ্রাণ চেষ্টায়  দেড় ঘন্টা পর  আগুন নিয়ন্ত্রণে করে । আগুনে ৩০ টির অধিক মুদি, কাপড়, ঔষধ ও চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এতে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির ও বিজিবির উর্ধতন কর্মকর্তাগণ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, উপজেলা বাসীর দাবীর মুখে ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষতি গ্রস্ত ব্যাবসায়ী ও এলাকা বাসী।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

তীব্র তাপপ্রবাহে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে Read more

ঢাকার কাচ্চির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী কুণ্ডু
ঢাকার কাচ্চির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী কুণ্ডু

প্রথম সিনেমার আনন্দ ভাগ করে নিতে ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রিন্স সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব Read more

বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলা, আহত ৩
বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলা, আহত ৩

বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেটে এ ঘটনা ঘটে। এতে Read more

নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

“শিক্ষা চাই, রাজনীতি নয়”, “রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার Read more

টাঙ্গাইলের চরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচালেন সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইলের চরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচালেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলের দুর্গম চরাঞ্চলে অবশেষে যেন মিলল স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘদিনের দুর্ভোগ ও যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ Read more

জুমাতুল বিদায় ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল
জুমাতুল বিদায় ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। মুসলিম বিশ্বে যা (জুমাতুল বিদা) নামে পরিচিত। রমজান এবং জুমার সম্মিলন এই দিনটিকে মুমিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন