প্রথম সিনেমার আনন্দ ভাগ করে নিতে ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রিন্স সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। জানা গেছে গত ২৬ মার্চ ঢাকায় পৌঁছান এই অভিনেত্রী।বাংলাদেশে এসেই রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছুটে যান জ্যোতির্ময়ী। সেখানে দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেন নিজের অভিনীত এই সিনেমা। পরে হল পরিদর্শনের অংশ হিসেবে মিরপুরের সনি সিনেপ্লেক্সেও যান তিনি। এদিন মেরুন রঙের একটি শাড়িতে উপস্থিত হয়ে সহজেই উপস্থিত দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, প্রথমবার দর্শকদের সঙ্গে ‘প্রিন্স’ উপভোগ করে তিনি দারুণ আনন্দিত। সিনেমা দেখার পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং কাচ্চি বিরিয়ানি খাওয়ার ইচ্ছার কথাও বলেন জ্যোতির্ময়ী। অভিনেত্রী বলেন, এখানকার কাচ্চি বিরিয়ানির অনেক প্রশংসা শুনেছেন। তাই এর স্বাদ কোনোভাবেই মিস করতে চান না তিনি।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর কদমতলীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগের একটি বাসা থেকে মো. সায়েম হোসাইন (২৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার Read more

লোহাগাড়ায় ২শ বোতল দেশীয় মদসহ ৩ মাদক কারবারি আটক
লোহাগাড়ায় ২শ বোতল দেশীয় মদসহ ৩ মাদক কারবারি আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় তৈরি ২শ বোতল চোলাই মদসহ মাদক কারবারে জড়িত ৩ জনকে আটক করা হয়।মঙ্গলবার (২৭) Read more

ডিআইইউতে ইইই বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ, কর্মবিরতি শিক্ষকদের
ডিআইইউতে ইইই বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ, কর্মবিরতি শিক্ষকদের

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল বাসেদ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ Read more

সিংড়ায় বন্যায় স্কুলপথে কোমর পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা
সিংড়ায় বন্যায় স্কুলপথে কোমর পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা এলাকায় কখনো কোমর পানি, কখনো হাঁটু পানি মাড়িয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হচ্ছে শিক্ষার্থী Read more

খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!
খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরুর জন্য খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বাকবিতন্ডার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রান্ত দত্ত Read more

সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে আটক নারী ও শিশুসহ আরও ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন