তীব্র তাপপ্রবাহে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।অ্যাথেন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে ড্রোসোপিগি গ্রামে দাবানলের কারণে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে এবং আশপাশে অবস্থিত দাহ্য পদার্থের কারখানা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪৫ জন দমকলকর্মী, ৪৪টি গাড়ি, ৭টি হেলিকপ্টার এবং ১০টি বিমান কাজ করছে।ক্রিওনেরি গ্রামে বসবাসকারী লোকজনকে অ্যাথেন্সের দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনে দুটি বাড়ি পুড়ে গেছে, আর ধোঁয়া ও দগ্ধজনিত কারণে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।শনিবার (২৬ জুলাই) গ্রিসের দমকল বাহিনীর মুখপাত্র ভাসিলিওস ভাথরাকোগিয়ান্নিস বলেন, গত ২৪ ঘণ্টায় ৫২টি বন-এলাকা ও কৃষিজমিতে আগুন লাগে, যার মধ্যে ৪৪টি আগুন শুরুতেই নিয়ন্ত্রণে আনা হয়।আলবেনিয়ায়, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় ডেলভিনা শহরের কাছে বড় ধরনের দাবানলে ৩ জন আহত হন এবং প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। শনিবার সেখানে আরও ২৬টি জায়গায় নতুন আগুন লাগার খবর পাওয়া গেছে।গ্রিসের এভিয়া দ্বীপে দাবানল নিয়ন্ত্রণে ১২৮ জন দমকলকর্মী, ২৯টি গাড়ি, ৬টি বিমান ও ৭টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। জোরালো বাতাস তাদের কাজ ব্যাহত করছে। ত্রিয়াদা এলাকায় লোকজনকে সরে যেতে বলা হয়েছে, আগুনে দুটি ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫ জন দমকলকর্মী আহত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূণ‍্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা Read more

বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু
বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু

সিরাজগঞ্জের বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। প্রতিটি কার্ডধারী নির্ধারিত পর্যন্ত বরাদ্দ তেল পাবেন। বুধবার (০১ এপ্রিল) সকাল Read more

‘প্রবাসে কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে সরকার’
‘প্রবাসে কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে সরকার’

কর্মসংস্থান সৃষ্টি এবং রেমিট্যান্স প্রবাহ জোরদার করার লক্ষ্যে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪০ হাজার Read more

পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়
পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়

আমকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের এই ভরা মৌসুমে বাজার এখন বিভিন্ন ধরনের আমে সয়লাব। আর পাকা আম খেতে বেশ Read more

মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু

সম্ভাবনাময় দাবাড়ু ওয়াসরিয়া খুশবু। তিনি বিশ্ব দাবা সংস্থা থেকে মহিলা ফিদে মাস্টার খেতাব পেয়েছেন। তার বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় তিনি Read more

সাতকানিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো খালে
সাতকানিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো খালে

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হেফজখানার ছাত্র ইয়াছিন আরাফাতের (১৩) লাশ ভেসে উঠল খালে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন