টাঙ্গাইলের দুর্গম চরাঞ্চলে অবশেষে যেন মিলল স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘদিনের দুর্ভোগ ও যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তাঁর এ মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলীর হাজারো বাসিন্দা।সোমবার (২৮ জুলাই) বিকেলে সুলতান সালাউদ্দিন টুকু নৌকাযোগে চরবাসীর কাছে পৌঁছান এবং নদীভাঙন ও বন্যার কবলে পড়ে অসহায় জীবনযাপন করা মানুষের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন। এরপর আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সমাবেশের আগে চরপৌলীর ওই কাঠের সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি নিজেই।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় এলে আর আপনারা যদি আমাকেও নির্বাচিত করেন তাহলে এ টাঙ্গাইলে প্রতিটি গ্রাম-গঞ্জ উন্নয়নের রোল মডেল হবে।’ এ ছাড়া টাঙ্গাইল সদরের পশ্চিমাঞ্চলে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে যেসব মানুষ ভাঙনে অসহায় বাস্তুহারা হয়ে আছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।তিনি বলেন, ‘বর্ষাকালে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার পরিস্থিতি তৈরি হয়। এতে করে যমুনা পাড়ের মানুষের দুর্ভোগ বাড়ে। যমুনা পাড়ের জনগণের সঙ্গে আমি আছি। যেখানেই বর্ষার সমস্যা হবে, সেখানেই আমার নিজ অর্থায়নে জনসাধারণের পারাপারের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হবে।’এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু ও কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন শাহা প্রমুখ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৪
টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৪

গাজীপুরের টঙ্গীতে বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধ্বসে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে Read more

জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা
জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমনটাই উঠে Read more

আগামী নির্বাচনে ভোট দিতে চান ৬৫ শতাংশ মানুষ
আগামী নির্বাচনে ভোট দিতে চান ৬৫ শতাংশ মানুষ

আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান ৬৫ শতাংশ মানুষ। ৩৯ দশমিক ১ শতাংশ ভোটার মনে করে, সুষ্ঠু ভোট Read more

সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা  
সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা  

সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) Read more

পাবনার ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী
পাবনার ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী

পাবনার ফরিদপুর উপজেলায় মোছা. সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন