চাকরি ছেড়েছেন বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি)।মঙ্গলবার(২০ মে) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে এতে তাদের চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি।এক সূত্র বলছে, পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা পুলিশে চাকরি করতে চান না। তারা সরকারের অন্য একাধিক বিভাগে চাকরির সুযোগ পেয়েছেন। এ কারণে তারা পুলিশের চাকরি থেকে অব্যাহতি চেয়েছিলেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।যারা চাকরি ছেড়েছেন তারা হলেন- ৪১তম বিসিএসের রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা ও কৌশিক ভদ্র। চলতি বছরের ১৪ জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল
প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল

বাংলাদেশি কর্মীদের সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।    আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম Read more

বাউফলে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
বাউফলে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় তালগাছ থেকে পড়ে মোঃ সোহান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (১২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার Read more

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টির শঙ্কা জানালেন দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টির শঙ্কা জানালেন দুদু

আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ংকর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস Read more

বাড়ির কাজ না দেয়ায় স্কুলছাত্রকে পেটালেন প্রাইভেট শিক্ষক
বাড়ির কাজ না দেয়ায় স্কুলছাত্রকে পেটালেন প্রাইভেট শিক্ষক

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির কাজ না দেয়ায় ৩য় শ্রেণীর স্কুলছাত্র শারাফী নামে এক ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। বুধবার Read more

নিহত আবুল কালামের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন বিএনপি নেতা
নিহত আবুল কালামের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন বিএনপি নেতা

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের আবুল কালাম আজাদ (৩৫) নিহত হওয়ার ঘটনায় গভীর Read more

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন