জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নের কাশিনাথপুর পূর্বপাড়া ঠান্ডু মিয়ার বাড়ি হতে নাথেরপাড়া দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘উপজেলার আওনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর পূর্বপাড়া ঠান্ডু মিয়ার বাড়ি হতে বাদল মেম্বারের বাড়ি হয়ে উত্তর পাড়া দুলাল মাস্টারের বাড়ির সামনে দিয়ে নাথেরপাড়া গ্রামের ভিতর দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় জনসাধারণের চলাচলে দীর্ঘ দিন যাবৎ দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচা রাস্তার কোথায় কোথায় মাটি গর্ত হয়ে উচু নিচু বা নিচের দিকে ধসে গিয়ে জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি হলেই কাঁদাযুক্ত রাস্তায় সৃষ্টি হয় কাঁচা সড়কটি। এই রাস্তা দিয়ে কাশিনাথপুর, নাথেরপাড়া, টিকরাপাড়া, তরণীআটা ও কাবারিয়াবাড়ীসহ ৫-৬টি গ্রামের মানুষ যাতায়াত করে। উপজেলা সদরের সাথে যোগাযোগ করার জন্য এই রাস্তাটি একমাত্র রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাধারণ জনগণ ছাড়াও হাট বাজারের লোকজন যাতায়াত করে।এদিকে এলাকাবাসীর পক্ষে মো. নূরে আলম পালোয়ান, মিজানুর রহমানসহ অনেকেই বলেন, ‘রাস্তা দিয়ে জরুরি মুহূর্তে রোগী ও প্রসূতি মা-বোনদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির দিনে রাস্তায় একহাত কাঁদা জমে চলাচলের দারুণ বিঘ্নিত হয়। রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের প্রতি রাস্তাটি পাকা করার জন্য জোর দাবি জানান তারা।উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘রাস্তাটির আইডি নম্বর করা থাকলে আগামী প্রজেক্ট আসলে পরিমাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ
বাংলাদেশে-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সূচি অনুযায়ী আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত Read more

‘হয় ভারতে খেলো নতুবা পয়েন্ট হারাবে’ – বাংলাদেশকে আইসিসি
‘হয় ভারতে খেলো নতুবা পয়েন্ট হারাবে’ – বাংলাদেশকে আইসিসি

এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন এক সময়ে, যখন ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু Read more

কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবি
কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবি

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান Read more

এবার ইরানের পর পরবর্তী টার্গেট কোন দেশ জানালেন ট্রাম্প
এবার ইরানের পর পরবর্তী টার্গেট কোন দেশ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পর কিউবা হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য। শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবে অনুষ্ঠিত একটি Read more

ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস
ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস

ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৭ বছর পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা
পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিমতীর অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আল-মুগাইর থেকে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরাইল। এর ফলে স্থানীয় বসিন্দাদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন