টাঙ্গাইলের সখীপু‌রে সাপের কামড়ে সাদ্দাম হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ওই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে সবার সঙ্গে খাওয়া-দাওয়া শেষ করে সাদ্দাম হোসেন ঘরের মেঝেতে বসে মুঠোফোন চালাচ্ছিলেন, এ সময় তার পায়ে বিষধর সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে তাকে সখীপুরের বাজারের আলমগীর মেডিকেল হলে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।নিহতের বাবা আরও জানান, সাদ্দাম এক সন্তানের জনক, তিনি রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন।সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেহানা পারভীন বলেন, সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণে এন্ট্রি ভেনাম ভ্যাকসিন রয়েছে। আরো এন্ট্রি ভেনাম ভ্যাকসিনের জন্য চাহিদা পাঠানো হয়েছে। তিনি সাপে কাটা রোগীদের সময় অপচয় না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বয়সসীমা ছাড়াই নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
বয়সসীমা ছাড়াই নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেডে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে Read more

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের জয়
ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের জয়

ভারতকে পশ্চিমা নদীগুলোর পানি পাকিস্তানের “অবাধ ব্যবহারের” জন্য প্রবাহিত রাখতে হবে বলে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশ আদালত Read more

ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ
ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ

গাজীপুরে মসজিদের ইমাম ও সুফিবাদী তরুণ আলেম মাওলানা রইস উদ্দিনের পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে সম্মিলিত মাদ্রাসা Read more

যেকোনো শত্রুকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি
যেকোনো শত্রুকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো শত্রুকে পরাজিত করতে এবং তাদের আত্মসমর্পণে বাধ্য করতে পুরোপুরি প্রস্তুত। ১৯৮০-এর Read more

চকরিয়ায় অস্ত্রসহ অপহরণকারী রমজান আলী আটক
চকরিয়ায় অস্ত্রসহ অপহরণকারী রমজান আলী আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকা থেকে অস্ত্রসহ রমজান আলী নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার Read more

কিশোরগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ অনোহল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এলংজুরী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন