ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা রেলস্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, ঢাকামুখী লেনে এক্সপ্রেসওয়ের পাশে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাককে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোরের দিকে এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। ফলে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। কুয়াশার কারণে থেমে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক
ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক

ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ার জোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউপি Read more

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ৩০ জন ডিআইজি এবং ৯ জন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন ইউনিটে বদলি করেছে সরকার।রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র Read more

জম্মু-কাশ্মীরে সরকারি দপ্তরে পেনড্রাইভ-হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ
জম্মু-কাশ্মীরে সরকারি দপ্তরে পেনড্রাইভ-হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ

ভারতের জম্মু ও কাশ্মীরের সব সরকারি দপ্তরে পেনড্রাইভ ব্যবহার নিষিদ্ধ এবং অফিসিয়াল যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মেসেজিং সেবার ব্যবহারও বন্ধ Read more

পরকীয়ার সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী, দেখল নাতনি
পরকীয়ার সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী, দেখল নাতনি

ফরিদপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি Read more

সিংড়ায় দুঃস্থদের পাশে বিএনপি নেতা, ২ হাজার পরিবারকে ঈদ উপহার
সিংড়ায় দুঃস্থদের পাশে বিএনপি নেতা, ২ হাজার পরিবারকে ঈদ উপহার

নাটোরের সিংড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির Read more

সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?
সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?

বয়স ৪০ ছুঁয়েছে গত ফেব্রুয়ারিতেই। তবুও মাঠের ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে মনে হয় ২৫ বছরের টগবগে তরুণ! এমন গতিতে ছুটে চলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন