গবাদিপশুর খাদ্যঘাটতি দূর ও প্রাণিপুষ্টির উন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে খামারিদের মাঝে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভেটেরিনারি সার্জন ডা. মো. আফজাল হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. গোলাম রব্বানী রাসেল, সিরাজদিখান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ এবং সি.ই.এ (কমিউনিটি এক্সটেনশন এজেন্ট) মোহাম্মদ নাঈম।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা জানান, এই কার্যক্রম প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে, যার অর্থায়ন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।তিনি আরও জানান, উপজেলার ছয়টি ইউনিয়নের ১২ জন খামারিকে সাইলেজ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল—২টি ড্রাম, ১টি মগ, ১টি বালতি, ১টি ঝাঁজরা, ১টি সাইনবোর্ড, ১৫ কেজি চিটাগুড় এবং পলিথিন।ডা. শবনম সুলতানা বলেন, এই প্রযুক্তি ব্যবহার করে খামারিরা ঘাস সংরক্ষণ করতে পারবেন, যা সারা বছর গবাদিপশুর জন্য মানসম্মত খাদ্য নিশ্চিত করবে এবং খামার পরিচালনায় খরচ ও ঝুঁকি কমাবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালেন শ্বশুর বাড়ির লোকজন
হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালেন শ্বশুর বাড়ির লোকজন

ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেলেন শ্বশুর বাড়ির লোকজন। রোববার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। Read more

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গবি শিক্ষার্থীর মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী তীর্থজিৎ রায়(২১) ডেঙ্গু ও জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোররাতে Read more

Online-Casino in Deutschland: Spiele, Sicherheit und verantwortungsvolles Spielen
Online-Casino in Deutschland: Spiele, Sicherheit und verantwortungsvolles Spielen

Wer sich für ein Online-Casino interessiert, sollte nicht nur auf attraktive Spiele oder einen möglichen Bonus achten. Entscheidend sind ebenso Read more

গাঁজার আসরে হাতেনাতে ধরা ঢাবির চার শিক্ষার্থী
গাঁজার আসরে হাতেনাতে ধরা ঢাবির চার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে মাদকসেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চার Read more

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ পকেট এলাকায় চিলাহাটী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিনাল হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু Read more

ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর
ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

ভোলা সদর উপজেলায় ব্যটারী চালিত অটোরিকশার চাপায় প্রান গেলো রিদামনি (৯) নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর। বুধবার (৭ মে) দুপুর ১২টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন