কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি জি-৩ রাইফেল, ২টি ম্যাগাজিন, ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৯৭৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২০ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ পাচারের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন সময় ৪ জন ব্যক্তিকে কয়েকটি বস্তা নিয়ে পাহাড়ের দিকে উঠতে দেখা যায়। যৌথবাহিনীর সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাহিনীর সদস্যরা ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে অস্ত্র পাচারকারীরা দুইটি বস্তা ফেলে পাহাড়ের গভীরে পালিয়ে যায়।পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১টি বিদেশি জি-৩ রাইফেল, ২টি জি-৩ ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ১টি দু’নলা বন্দুক, ৩টি একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড তাজা গুলি।তবে অভিযানের সময় কেউ আটক হয়নি। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলছে।কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। অবৈধ অস্ত্র পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র
সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। কোনো দল বা ব্যক্তিকে নয়, বরং দেশের জনগণের ইচ্ছাকেই গুরুত্ব Read more

যুক্তরাষ্ট্রে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
যুক্তরাষ্ট্রে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।শুক্রবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ইউএসজিএস Read more

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ
চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

চুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিংয়ের অনুশীলনে বাবু হোসেন (৩২) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে Read more

চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার
চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ জুন) রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করে Read more

শীতের কাছে অসহায় কছিরন ও আম্বিয়া বেগম
শীতের কাছে অসহায় কছিরন ও আম্বিয়া বেগম

উত্তরের জেলা কুড়িগ্রামে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। সঙ্গে হিমেল হাওয়া আর বৃষ্টির মতো ঝরছে শীত। এই দুর্বিষহ ঠান্ডায় Read more

কুড়িগ্রাম সীমান্তে আকাশে রহস্যময় উজ্জ্বল রেখা
কুড়িগ্রাম সীমান্তে আকাশে রহস্যময় উজ্জ্বল রেখা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকার আকাশে হঠাৎ এক রহস্যময় সাদা-লাল রেখা দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন