পছন্দের তারকা খেলোয়াড়কে প্রেমের প্রস্তাব কিংবা বিয়ের প্রস্তাব দেওয়া ক্রীড়াঙ্গনে নতুন কিছু নয়। গ্যালারিতে প্লেকার্ড হাতে পছন্দের তারকাকে এমন ধরনের প্রস্তাব দিচ্ছেন ভক্তরা তা প্রায়ই দেখা যায়। ১৯৯৮ সালে ইন্ডিপেনডেন্স কাপে  এক তরুণী পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। মূলত গ্যালারিতে ‘আফ্রিদি প্লিজ ম্যারি মি’ লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে তিনি এ প্রস্তাব দেন। এরপরেও এমন ঘটনা ঘটেছে বহুবার। এবার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে তার এক ভক্ত দিয়েছেন বিয়ের প্রস্তাব! মঙ্গলবার (২৪ জুন) ক্লাব বিশ্বকাপের ম্যাচে পালমেইরাসের মুখোমুখি হয় লিওনেল মেসির ইন্টার মায়ামি। এ ম্যাচে গ্যালারিতে ৯৮ বছর বয়সী এক বৃদ্ধা মেসিকে প্ল্যাকার্ডে বিয়ের প্রস্তাব দেন। প্ল্যাকার্ডে লিখে আনেন, ‘মেসি উইল ইউ ম্যারি মি?’ এ সংক্রান্ত একটি ভিডিও এরই মধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ভিডিওতে দেখা যায়, বিরতির সময় মাঠে ছিলেন মেসি। তখন সেই বৃদ্ধা গ্যালারি থেকে মায়ামি তারকার প্রতি প্ল্যাকার্ডটি উঁচিয়ে ধরে তাঁকে ডাকছেন এবং বিয়ের কথাও বলেছেন। আর্জেন্টাইন কিংবদন্তিও দূর থেকে ইতিবাচকভাবে মিষ্টি হাসিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাতের ইশারায় তাঁকে প্ল্যাকার্ডটি নামিয়ে নেওয়ার ইঙ্গিত করেন।জানা যায়, ৯৮ বছর বয়সী ওই বৃদ্ধার নাম পলিন কানা। তিনি যুক্তরাষ্ট্রের একজন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব। তাঁকে প্রায়ই তাঁর নাতি রস স্মিথের সঙ্গে বিভিন্ন খেলাধুলার আয়োজনে দেখা যায়। রস নিজেও একজন জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার, যার রয়েছে প্রায় ২ কোটি ৩০ লাখ অনুসারী। এই জুটিকে অনেকেই ‘গ্রানি স্মিথ’ নামেও চেনেন।মেসিকে পলিনের বিয়ের প্রস্তাবের এই ছবি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মজার সব মন্তব্য করেছেন। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, ‘তার (পলিন) প্রতিদ্বন্দ্বিতায় আন্তোনেল্লাও পারবে না।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন
বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন

সেই মরুভূমির জাহাজ উট এখন আর নেই যশোরের সীমান্তবর্তী বেনাপোলের পুটখালি গ্রামে। সব উট বিক্রি হয়ে যাওয়ায় খাঁ খাঁ করছে Read more

সব নাগরিককে নগদ সহায়তা দেবে মালয়েশিয়া সরকার
সব নাগরিককে নগদ সহায়তা দেবে মালয়েশিয়া সরকার

মালয়েশিয়া সরকার দেশের প্রতিটি পূর্ণবয়স্ক নাগরিককে এককালীন ১০০ রিঙ্গিত (প্রায় ২,৮০০ টাকা বাংলাদেশি মুদ্রায়) নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৩ Read more

কারণ ছাড়াই প্রস্রাবের রং ঘোলাটে, কিসের ইঙ্গিত?
কারণ ছাড়াই প্রস্রাবের রং ঘোলাটে, কিসের ইঙ্গিত?

পর্যাপ্ত পানি পান হলে প্রস্রাবের রং স্বচ্ছ থাকে। যা শরীরের জন্য সবুজ সংকেত। কিন্তু পানি পানের পরও অনেকেরই প্রস্রাবের রং Read more

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ
দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

কেউ কোনো দল ত্যাগ করলে, বা নিজেকে পরিবর্তন করে বিশেষভাবে পবিত্রতা লাভের উদ্দেশ্যে দুধ দিয়ে গোসল করতে দেখা যায় অনেককে। Read more

চট্টগ্রামে ভয়াবহ যানজট, স্থবির নগরজীবন
চট্টগ্রামে ভয়াবহ যানজট, স্থবির নগরজীবন

চট্টগ্রামের বুক চিরে প্রতিদিন দাপিয়ে বেড়ানো ট্রাক-কাভার্ডভ্যানের সারি এখন এই নগরের গলার কাঁটা। বন্দরের প্রবেশপথ এবং আশপাশের এলাকায় তৈরি হচ্ছে Read more

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন