বিএনপির স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের শূন্যতায় তার নির্বাচনী আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নেতৃত্ব সংকট চলছিল দীর্ঘদিন ধরে। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সাংগঠনিক নেতা নিয়ে সৃষ্টি হয় ধূম্রজাল। বিষয়টি দৃষ্টিগোচর হলে সংকট উত্তরণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় সাংগঠনিক কর্মকান্ড পরিচালনায় দায়িত্ব পেলেন নোয়াখালী জেলা বিএনপি।সোমবার (১৯ মে) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নির্দেশনা দেন। এতে তারেক রহমান লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত ছিলেন।  দলীয় সূত্র জানায়, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত ছিলেন। বৈঠকে দলের নানা বিষয় উঠে এসেছে। জেলার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা নেতৃবৃন্দকে প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন। ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি সমূহ গঠনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।জানা যায়, বৈঠকে নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম হায়দার বিএসসি নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলায় বিএনপির সাংগঠনিক অভিভাবক শূন্যতার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেন। ওই সময় এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) নির্বাচনী এলাকা দেখবে জেলা বিএনপি।জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট নির্বাচনী এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম জেলা কমিটির ওপর ন্যস্ত করেছেন।  চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দলনেতা আহমেদ আজম খানের নেতৃত্বে বৈঠকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সদস্য গোলাম হায়দার বিএসসি, সদস্য এডভোকেট আবদুর রহমান উপস্থিত ছিলেন।  এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দু'কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (২৭ জুলাই) Read more

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ে জরুরি বৈঠক
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ে জরুরি বৈঠক

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা Read more

এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনকে ফেরত দিলো বিএসএফ
এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনকে ফেরত দিলো বিএসএফ

৮ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা Read more

টানা ৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটার শঙ্কা
টানা ৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটার শঙ্কা

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে টানা ৯ দিন বাংলাদেশে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট Read more

হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ারঅ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে Read more

শেকৃবিতে ইসরায়েলি পণ্য প্রচার, ছাত্রদলের নিন্দা
শেকৃবিতে ইসরায়েলি পণ্য প্রচার, ছাত্রদলের নিন্দা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের রবিবার (১২ এপ্রিল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দিন কিছু ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নাম ব্যবহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন