ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস এবং প্রক্টর-উপাচার্যের পদত্যাগ দাবিতে মশাল মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।সোমবার (১৯ মে) রাতে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ভিসির বাসভবনের সামনে এসে শেষ হয়।এ সময় সাম্য হত্যায় ৩ জনকে আটকের নাটক করা হয়েছে অভিযোগ করে ঢাবি ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৬ দিন হয়ে গেল এখন পর্যন্ত সাম্যের প্রকৃত খুনিদের গ্রেফতার করে বিচার করা হয়নি। অথচ একটি মব সৃষ্টিকারী মহল সাম্য হত্যা নিয়ে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করা হচ্ছে। অবিলম্বে সাম্য হত্যাকণ্ডের জড়িতদের শনাক্তে করে বিচার নিশ্চিত করতে হবে এবং যারা বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে সাম্যের হত্যাকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।এর আগে, ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী সাম্য প্রাণ হারান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।এ ঘটনার পরদিন বুধবার সকালে নিহত শাহরিয়ারের ভাই শরীফুল আলম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তেই আগুন বিমানে
১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তেই আগুন বিমানে

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি আমেরিকান এয়ারলাইনস বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। মূলত ল্যান্ডিং গিয়ারে সমস্যা থেকে Read more

শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ
শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ

শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। কিছু সময় পর শুরু হবে Read more

‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’
‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব Read more

এশিয়া কাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি আরব আমিরাত ও ওমান
এশিয়া কাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি আরব আমিরাত ও ওমান

এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। তাই আজ সোমবার Read more

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন জাতীয় নির্বাচনে ২৩০টিরও বেশি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন