৫ আগস্ট শহীদ হওয়া শাহাদাতের লালন-পালন নিয়ে মা-নানীর দোটানায় বিপাকে পড়েছেন প্রশাসন। দেশে জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবারদের সরকারি -বেসরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হচ্ছে। তারই অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শহীদ শাহাদাতের পরিবার নিয়ে বিড়ম্বনায় পড়েছেন জেলা ও উপজেলা প্রশাসন।শহীদ শাহাদাত হোসেন গেলো ৫ আগস্ট ফরিদগঞ্জ থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তার মা ও নানী হাসপাতাল থেকে মরদেহ নিয়ে উপজেলার বালিথুবা ইউনিয়নের দক্ষিণ বালিথুবা গ্রামের নানার বাড়ীর কবরস্থানে দাফন করা হয়।তার মা শিরোতাজ বেগম বলেন, ৫ আগস্ট দুপুরে বাসা থেকে খাওয়া-দাওয়া করে বের হয় শাহাদাত। পরে তাকে ফোন দিলে সে ফরিদগঞ্জ বাজারে আছে বলে জানায়। বিকালে খবর পাই, আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে চাঁদপুর সদর হাসপাতালে। আমরা তখন ফরিদগঞ্জ পৌর এলাকার কলাবাগানের পাশে একটি বাসা ভাড়া নিয়ে ছিলাম। শাহাদাত আমার কাছে থেকেই ফরিদগঞ্জ বাজারের একটি কাপড়ের দোকানে চাকুরী করছিল।তিনি আরো জানান, সরকারী-বেসরকারী ভাবে যখন আর্থিক সহযোগিতা শুরু করা হয়। তখন হঠাৎ জানতে পারি আমার মা মমতাজ বেগম শাহাতাদের অভিভাক দাবী করেছেন। তিনি কিছু কুচক্রী মহলের প্ররোচনায় আমার মা আর্থিক লোভে বিভিন্ন কাগজপত্র প্রশাসনের কাছে জমা দেন। বিষয়টি জানতে পেরে আমি ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যায়নপত্র সহ প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তরের কাজ পত্র জমা দিয়েছি। ’শাহাদাত ও তার মা যেই এলাকায় বাসা ভাড়া ছিল।সেই এলাকার বাসিন্দা ইমাম হোসেন ও জাহাঙ্গীর আলম জানান ,শাহাদাত তার মায়ের সাথে থাকতেন। সেখানে শাহাদাত ও তার মায়ের পরবর্তী স্বামীসহ বসবাস করতেন। ছেলেটা ৫ আগস্টে থানার সামনে একটি মিছিলে ছিল। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান।খোঁজ নিয়ে জানা যায়, কাপড়ের দোকানে চাকরী নেয়ার আগে শাহাদাত চাঁদপুর শহরের দারুণ নুর হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইউসুফ জানান, কয়েক বছর আগে তার মা এখানে ভর্তি করিয়ে দেয়। প্রায় তিন বছর আমার প্রতিষ্ঠানে পড়াশোনা করে শাহাদাত।শাহাদাতের নানী মমতাজ বেগম বলেন, ছোট বেলা থেকে শাহাদাতকে আমি বেশিরভাগ সময় লালন-পালন করেছি। শিরোতাজ তখন অন্য জায়গায় কাজ করতো। ইউপি চেয়ারম্যান জানান, এ বিষয়ে আমি প্রত্যয়ন পত্র দিয়েছি তার মা শিরোতাজ বেগম নিহত শাহাদাত হোসেনের প্রকৃত অভিবাবক।ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, শহীদ শাহাদাতের অভিভাবকের দাবিদার দুই পক্ষ। বিষয়টি জটিল হওয়ায় আমরা দুই পক্ষের সকল কাগজপত্র জুলাই বিপ্লব ফাউন্ডেশনের কর্তৃপক্ষের কাছে পাঠাবো। তারা সেখান থেকে যেই সিদ্ধান্ত দিবে সেভাবে তাদেরকে বন্টন করা হবে। এখন আমরা কোন বরাদ্দ এলে দুই ভাগে ভাগ করেই সহযোগিতা করে আসছি।এদিকে জুলাই আন্দোলনে শহীদদের তালিকায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে শাহাদাতের মা শিরোতাজই অভিভাবক হিসেবে লিপিবদ্ধ রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না, হুঙ্কার মোদির
পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না, হুঙ্কার মোদির

কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ভারত কোনও ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল Read more

নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত কৃষক
নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত কৃষক

নেত্রকোনার খালিয়াজুরী হাওরের রসুলপুর ফেরিঘাটে বজ্রপাতে নিজাম উদ্দিন (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই সময়ে একই উপলোর রানু মিয়া Read more

প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে যোগ দিয়েছেন  রাষ্ট্রপতি Read more

পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের
পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ Read more

নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরী (১৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় রাতে ভুক্তভোগীর Read more

চাকরিতে বহাল তবিয়তে আছেন কারাগারে থাকা সরকারি কর্মচারী!
চাকরিতে বহাল তবিয়তে আছেন কারাগারে থাকা সরকারি কর্মচারী!

পরকীয়া প্রেমিকার সাথে আটকের পর স্ত্রীর মামলায় কারাগারে থাকা সাইফুল এখনো সরকারি চাকরিতে বহাল তবিয়তে আছেন। সাধারণত সরকারি কোন কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন