গাজায় ইসরায়েলের চলমান হামলায় পরিবারের সদস্যদেরকে হারানো এক হাজার ফিলিস্তিনকে এ বছর বিনা খরচে হজের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরবের বাদশাহ।এই ফিলিস্তিনিদের হজের সব খরচ বহন করবেন খোদ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। যেসব ফিলিস্তিনির স্বজনরা কারাবন্দি হয়েছে কিংবা ইসরায়েলের হামলায় আহত হয়েছে তাদেরকেও দেওয়া হয়েছে এই ফ্রি হজের আমন্ত্রণ।সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে।ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছা পর্যন্ত প্রয়োজনীয় সেবা ও সুযোগ সুবিধার ব্যবস্থা করতে এরই মধ্যে সব নির্বাহী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।হজ ও ওমরাহর জন্য সৌদি আরবের দুটো পবিত্র মসজিদের অতিথি প্রকল্পের তত্ত্বাবধানের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।ইসরায়েলের হামলায় গাজা ধ্বংস হয়ে গেছে। সেখানকার প্রায় পুরো জনগোষ্ঠীই বাস্তুচ্যুত হয়েছে।হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত ৫৩ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।কেবল প্রাণহানিই নয়, ইসরায়েলের অবরোধে গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে। হামাসের ওপর জিম্মি মুক্তির জন্য চাপ বাড়াতে ইসরায়েল গাজায় গত মার্চ থেকে খাবার, পানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বন্ধ করে রেখেছে।উল্লেখ্য,চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায় বিক্রি হবে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) Read more

ধ্বংস হতে পারে প্রবালপ্রাচীর, প্রকৃতিতে বড় পরিবর্তনের শঙ্কা
ধ্বংস হতে পারে প্রবালপ্রাচীর, প্রকৃতিতে বড় পরিবর্তনের শঙ্কা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে সমুদ্রের তাপমাত্রা এখন এমন মাত্রায় পৌঁছেছে, যেখানে অধিকাংশ প্রবালের টিকে থাকা অসম্ভব। এক Read more

ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘কিকো’, আঘাত হানবে যেখানে
ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘কিকো’, আঘাত হানবে যেখানে

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ অঞ্চলের দিকে ধেয়ে আসছে ভয়ংকর ঝড় কিকো। শনিবার (০৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, হারিকেনটি গতিপথ পরিবর্তন Read more

লোহাগাড়ায় গাড়ি মেরামতের সময় চাপা পড়ে হেলপারের মৃত্যু
লোহাগাড়ায় গাড়ি মেরামতের সময় চাপা পড়ে হেলপারের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নষ্ট গাড়ি মেরামত করার সময় একই গাড়িতে চাপা পড়ে মুহাম্মদ তারেকুল ইসলাম (২৩) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। রোববার Read more

ইসরায়েলের সেনা ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের সেনা ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক Read more

আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ
আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতেও। মে মাসে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন