জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।শেখ সাদী হাসান বলেন, সাধারণ শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসুতে বিজয়ের আশা করেছে। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ‘ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামায়াতে ইসলামীর কোনো এক অখ্যাত কোম্পানি থেকে যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গণনার ওএমআর মেশিন সরবরাহ করেছে।’ নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে এমন করা হয়েছে বলে দাবি করেন তিনি।তিনি আরও জানান, ‘আমরা এ নিয়ে ভোট গণনায় কারচুপির শঙ্কা করেছি। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়েই আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’শেখ সাদী হাসান অভিযোগ করেন, শিবির তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ের নীলনকশা করেছে। পাশাপাশি ক্যাম্পাসের আশপাশে জামায়াত-শিবিরের অনেক নেতা-কর্মীর উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত বলেও মন্তব্য করেন তিনি।তবে এ বিষয়ে পাল্টা অভিযোগ করেছেন ছাত্র শিবির। তাদের অভিযোগ যে প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিন কেনা হয়েছে, সেই প্রতিষ্ঠানের সিইও নিজের বিএনপি সমর্থক। বিভিন্ন সময়ে নিজের ফেসবুক একাউন্টে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের ছবি পোস্ট করে তাদের প্রচার চালিয়েছেন। ছাত্রদলের উচিত ছিল কোন কোম্পানি থেকে মেশিন কেনা হয়েছে সেটা বাদ দিয়ে মেশিনের কার্যক্ষমতা নিয়ে আলোচনা-সমালোচনা করা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় Read more

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে Read more

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হানডা
বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হানডা

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা।মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন Read more

আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান
আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান

এবার অবৈধ আফগান নাগরিকদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান। এখন বলপ্রয়োগ করে তাদের সীমান্ত পার করানো হচ্ছে Read more

পাকিস্তানকে আবারও হেসে-খেলে হারাল ভারত
পাকিস্তানকে আবারও হেসে-খেলে হারাল ভারত

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। তবে মাঠে সেই উত্তেজনা এখন একেবারে দেখা যায় না বললেই চলে। চলতি এশিয়া কাপের Read more

ভালুকায় মহাসড়কে রিকশার বাধা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ভালুকায় মহাসড়কে রিকশার বাধা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার মোড় এখন যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে মূল সড়কে উঠতে গেলে প্রায়ই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন