নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় জায়গা-জমি বিরোধের জের ধরে বড় ভাই, ছোট ভাইয়ের কব্জি কেটে দেয়ার বিচারের দাবীতে ছেলের বিরুদ্ধে এলাকাবাসীকে নিয়ে মা-বাবা, স্বজনদের নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।সোমবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে কোম্পানীগঞ্জ থানার সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করা হয়।এসময় মানববন্ধন কর্মমূচীতে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কাউন্সিলর নুরনবী সবুজ, আবদুল মন্নান, আহত আবদুস সাত্তার বাদশার পিতা তোফাজ্জল হক, মাতা মাকসুদা আক্তার প্রমূখ।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় রোববার রাতে মামলার প্রধান আসামী আহত বাদশার ভাই রমজান আলী মিশন ও তার শ্যালক আকাশকে সুবর্ণচর উপজেলা থেকে গ্রেফতার করা হয়।প্রসঙ্গত; গত ১৩ মে মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ছয় চৌকিদার বাড়িতে জায়গা-জমি বিরোধের জের ধরে আবদুস সাত্তার বাদশা নামে এক যুবকের হাতের কব্জি কেটে দিয়েছে আপন বড় ভাই রমজান আলী মিশন। এ ঘটনায় আহত আবদুস সাত্তার বাদশার স্ত্রী নুসরাত জাহান নুপুর বাদী হয়ে তার বড় ভাই রমজান আলী মিশনকে প্রধান আসামী করে ৪জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ রোববার রাতে প্রধান আসামী রমজান আলী মিশন ও আকাশকে সুবর্ণচর থেকে গ্রেফতার করে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা
ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরির উপদ্রব। পৌরসভার পৃথক দুটি ওয়ার্ড থেকে এক রাতে সাতটি গরু চুরি Read more

এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ
এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (১০ অক্টোবর) সকালে Read more

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না
বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।রবিবার Read more

সিটি করপোরেশন হচ্ছে সাভার
সিটি করপোরেশন হচ্ছে সাভার

ঢাকার সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার Read more

সিলেট টেস্ট: অনুশীলনে আত্নবিশ্বাসী জিম্বাবুয়ে
সিলেট টেস্ট: অনুশীলনে আত্নবিশ্বাসী জিম্বাবুয়ে

সিলেট টেস্টকে সামনে রেখে পূর্ণ শক্তির দল নিয়েই এবার বাংলাদেশে এসেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বুধবার (১৬ এপ্রিল) সিলেট থেকে সোজা টিম Read more

ধানমন্ডি থেকে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধানমন্ডি থেকে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন