দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত। মঙ্গলবার (২৯ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, বগুড়া, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলো তাই এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।  বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শুক্রবার (২ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শনিবার (৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম
চুয়াডাঙ্গার জীবননগরে জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম কার্যকর হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৭টা থেকে জীবননগর উপজেলায় তেল Read more

সিলেটের ডিসি হলেন ‘আলোচিত’ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
সিলেটের ডিসি হলেন ‘আলোচিত’ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে আলোচনায় আসা মো. সারোয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছেন। বর্তমানে তিনি Read more

মাদক ব্যবসায়ীদের পক্ষ নেওয়ায় বৈষম্যবিরোধী নেতাকে অবরুদ্ধ
মাদক ব্যবসায়ীদের পক্ষ নেওয়ায় বৈষম্যবিরোধী নেতাকে অবরুদ্ধ

যশোরে মাদক ব্যবসায়ীদের পক্ষ নেওয়ার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এসকে সুজনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে শহরের Read more

নোবিপ্রবিতে মাদক ও অশ্লীলতার ছড়াছড়ি, প্রশাসন নির্বিকার
নোবিপ্রবিতে মাদক ও অশ্লীলতার ছড়াছড়ি, প্রশাসন নির্বিকার

শিক্ষা ও গবেষণার অন্যতম বিদ্যাপিঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিনদিন পরিণত হচ্ছে মাদকের স্বর্গরাজ্যে। হরহামেশাই ঘটছে মাদক উদ্ধারের Read more

সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন
সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন

সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন