শনিবার (২১ জুন) ভোর আনুমানিক ৬ টা ১০ মিনিটের সময় মিয়ানমার সীমান্তঘেঁষা জামালের ঘের এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবি’র ঘুমধুম বিওপির একটি বিশেষ অভিযান দল জামালের ঘের এলাকায় ওঁত পেতে থাকে। ভোর ৬টা ১০ মিনিটে একটি ব্যাগ কাঁধে নিয়ে এক যুবক সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে এফডিএমএন ক্যাম্প-৮ (ইস্ট), ব্লক-বি/৭৪ এর বাসিন্দা মো. শহিদ (১৯), পিতা- হোসেন আহম্মেদকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিজিবি’র অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।’ এদিকে এত বড় ইয়াবার চালান আটক হওয়ায় সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে স্থানীয়রা বিজিবি’র এ অভিযানের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের অভিযান নিয়মিত হলে সীমান্তে অপরাধ অনেকাংশে কমে আসবে।’ সবশেষে, বিজিবি জানিয়েছে, আটক শহিদ একজন এফডিএমএন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ Read more

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে ঈদের ছুটিতে বাড়িতে আসা গাছে ঝুলন্ত পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার(৯ এপ্রিল) বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের Read more

মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

এক বছর আগে শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনের পটভূমিতে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। বৃহস্পতিবার (৩১ Read more

দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক নিয়োগে ধর্ম উপদেষ্টার চিঠি
দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক নিয়োগে ধর্ম উপদেষ্টার চিঠি

প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসার দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে চিঠি দিয়েছেন ধর্ম উপদেষ্টা Read more

আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও
আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও

দেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ বিরাজমান। এছাড়া মৌসুমী বায়ু Read more

যশোরে শ্যালিকাকে ধর্ষণ, ডাক্তারের বিরুদ্ধে মামলা
যশোরে শ্যালিকাকে ধর্ষণ, ডাক্তারের বিরুদ্ধে মামলা

যশোরের মণিরামপুরে শ্যালিকাকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে ডা. রাফসান জানির বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) কলেজছাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন