যশোরে দাদার লাঠির আঘাতে এক মাস বয়সী শিশু মাহেরা ওরফে মিনতাহার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের স্ত্রীকে মারতে গেলে অসাবধানবশত এ ঘটনা ঘটে। নিহত মিনতাহা সদর উপজেলার চানপাড়া গ্রামের মিরাজুল হকের মেয়ে। এ ঘটনায় দাদা শাহাজাহান আলীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শাহজাহান আলী তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাতের চেষ্টা করেন। এসময় অসাবধানতাবশত লাঠির আঘাত লাগে তার ছেলে মিরাজুল হকের মেয়ে মিনতাহার মাথায়। লাঠির আঘাতে গুরুতর আহত হওয়া শিশু মিনতাহাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, ‘শিশু মিনহাতার মাথার আঘাতটি গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।’যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ‘স্ত্রীকে মারতে যাওয়া লাঠির আঘাতে শিশু মিনতাহা মারা গেছে। এ ঘটনায় দাদা শাহাজাহানকে আটক করা হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি কয়েক কোটি টাকা
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি কয়েক কোটি টাকা

বরগুনার তালতলীতে ১৯ টি দোকান ও ৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে Read more

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে আজ (শনিবার) বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এদিন পিএসএলে শরিফুল-রানাদের পেশোয়ার লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির সঙ্গে। এ ছাড়া Read more

গাজায় আরও এক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫
গাজায় আরও এক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া ভূখণ্ডটিতে হামলায় একদিনে নিহত হয়েছেন Read more

ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪
ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও Read more

আগামী ২৫ বছর গরমকালে হজ পড়বে না
আগামী ২৫ বছর গরমকালে হজ পড়বে না

আগামী ২৫ বছর যারা হজ করতে সৌদি আরব যাবেন, তাদের আর তীব্র গরম সইতে হবে না। ২০২৬ সাল থেকে শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন