গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ মে) ভোররাতে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইসমাইল হোসেন কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকার বাসিন্দা গাউজ মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন গত ৫ আগস্ট সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা ৩৬ নম্বর হত্যা মামলার অন্যতম আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ সোমবার ভোররাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গ্রেফতার এ বিষয়টি নিশ্চিত করেছেন। এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে যাওয়ার সময় বেনাপোলে তারাগঞ্জের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ভারতে যাওয়ার সময় বেনাপোলে তারাগঞ্জের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান (৫২) কে গ্রেফতার Read more

সিদ্ধিরগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩
সিদ্ধিরগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দু’টি বিদেশী আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজসহ ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড Read more

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু জিদানের
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু জিদানের

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিদান (৬) নামের প্রথম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন Read more

গকসু নির্বাচনে নারীর কণ্ঠস্বর: সাহস, সমতা ও সম্ভাবনার গল্প
গকসু নির্বাচনে নারীর কণ্ঠস্বর: সাহস, সমতা ও সম্ভাবনার গল্প

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ২০২৫–এর ভোটগ্রহণ আগামী ২৫ সেপ্টেম্বর। দীর্ঘ সাত বছর পর আয়োজিত এ নির্বাচনে শিক্ষার্থীদের Read more

তেঁতুলিয়া নদীতে নৌকাডুবি: নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার
তেঁতুলিয়া নদীতে নৌকাডুবি: নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলার তীরবর্তী তেঁতুলিয়া নদীতে নৌকা ডুবে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ইমরান শরীফ (২০) নামে এক জেলের লাশ উদ্ধার Read more

আজই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
আজই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল চুক্তিতে রাজি হলে আজ বুধবারই (৮ অক্টোবর) গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন