নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দু’টি বিদেশী আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজসহ ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।এসময় একটি বিদেশী রিভলভার, একটি ফ্লেয়ার গান, ২ রাউন্ড তাজা গুলি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), একই এলাকার লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও মো: শহিদের ছেলে জয় (২৬)।একই দিন দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১’র সদর দপ্তর থেকে গণমাধ্যমে প্রেরিত সিপিএসসি কোম্পানী কমান্ডার লে: কমান্ডার মো: নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাব-১১’র দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারী চলমান ছিল। তারই ধারাবাহিকতায় বুধবার রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। এসময় একটি বিদেশী রিভলভার, একটি ফ্লেয়ার গান, ২ রাউন্ড তাজা গুলি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা অবৈধভাবে বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। তাদের কাছে থাকা অস্ত্রগুলোর বৈধ কোন কাগজপত্র নেই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ
রাজধানীতে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ

রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারের Read more

সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো: রাকসু ভিপি মোস্তাকুর
সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো: রাকসু ভিপি মোস্তাকুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, আমাদের বিজয়ের পেছনে শিক্ষার্থীদের ভূমিকাই সব। যারা পরাজিত Read more

নাটোরে গাঁজাকাণ্ডে তিন পুলিশ ক্লোজ
নাটোরে গাঁজাকাণ্ডে তিন পুলিশ ক্লোজ

নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় জব্দ করা গাঁজার পরিমাণ নিয়ে অনিয়মের অভিযোগে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ও Read more

আবারও জাতীয় পার্টির অফিস ভাঙচুর, আগুন
আবারও জাতীয় পার্টির অফিস ভাঙচুর, আগুন

ঢাকা কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ হামলা ও Read more

নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি
নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ; নির্বাচনের সময় Read more

সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা বানাল তুরস্ক
সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা বানাল তুরস্ক

নিজেদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ তৈরি করেছে তুরস্ক। সোমবার (২৮ জুলাই) সমরাস্ত্র মেলায় প্রদর্শন করা হয়েছে এই বোমাটি। তুর্কি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন