পটুয়াখালীর বাউফল উপজেলার তীরবর্তী তেঁতুলিয়া নদীতে নৌকা ডুবে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ইমরান শরীফ (২০) নামে এক জেলের লাশ উদ্ধার হয়েছে। রবিবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে তেঁতুলিয়া নদীর মুন্সি বাড়ির পয়েন্ট থেকে এই লাশ উদ্ধার করে তার স্বজনরা। এর আগে শুক্রবার বিকাল ৪টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মো. ইমরান শরীফ নিখোঁজ হয়েছিলেন। ইমরান শরীফ উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চররায় সাহেব গ্রামের মনির শরীফের ছেলে।সূত্রে জানা গেছে, শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জেলে ইমরান চন্দ্রদ্বীপ থেকে ইঞ্জিন চালিত নৌকা যোগে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে কালাইয়া বন্দর ঘাটে বরফ নেওয়ার জন্য যাচ্ছিলেন। নদীর কচুয়া এলাকায় আসলে নৌকাটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।ইমরানের স্বজন মো. হাবীব শরীফ বলেন, ‘আমরা দুইজন একই সঙ্গে দুইটা নৌকা নিয়ে বের হই। ইমরান বরফ কেনার জন্য কালাইয়া বন্দর ঘাটে যায়। বিকাল চারটার দিকে স্থানীয় জেলেরা আমাকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে দেখি নৌকাটি উল্টে নদীতে ভাসছে। ইমরানকে পাওয়া যাচ্ছে না। পরে অনেক খোঁজাখুঁজি পর আজ (রবিবার) ভোর চারটার দিকে তেঁতুলিয়া নদীর মুন্সি বাড়ির পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।’রবিবার সকাল সাড়ে দশটায় ইমরানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বশির মৃধা বলেন, ‘ইমরান শরীফের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাড়ির উপ পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩
তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড তেলের ডিপোতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে যায় ৪ শ্রমিক। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে Read more

ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২
ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ ২ জনকে আটক করেছে র‍্যাব।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিতকীডাঙা এলাকার রাস্তায় অভিযান চালিয়ে ২৫ কেজি Read more

১৪ জুলাই: নামাজের সময়সূচি
১৪ জুলাই: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৪ জুলাই ২০২৫ ইংরেজি, ৩০ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৮ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে শক্ত প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১০ নভেম্বর) ব্যাংককে এ ড্র Read more

বাহুবলে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
বাহুবলে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

হবিগঞ্জ জেলার বাহুবলে ট্রেনে কাটা পড়ে ছেরাগ আলী (৭০) নামে এক শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) উপজেলার মিরপুর ইউনিয়নের Read more

ইরান নিয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প
ইরান নিয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প

ইরান ও ইসরাইলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, সে বিষয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন