নোয়াখালী সদর উপজেলায় অপহরণের ২১ দিন পরও ২ বোনকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।    শনিবার (১৭ মে) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম। তিনি বলেন, গতকাল শুক্রবার এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় মামলা নেওয়া হয়েছে। এর আগে, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলার চরমটুয়া ইউনিয়নের রামানন্দী গ্রামের ফয়েজ মিস্ত্রি বাড়ি থেকে অপহরণের শিকার হন দুই বোন।অপহৃতরা হলেন- এসএসসি পরীক্ষার্থী তাহরিম হারুন ফালাহ (১৫) ও তার ছোট বোন তাছনুবা হারুন তাহা (১২)।ভুক্তভোগী দুই স্কুল ছাত্রীর মা ফরিদা আক্তার জানান, তার বড় মেয়ে তাহরিম হারুন ফালাহ পানা মিয়া টি.এফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও ছোট মেয়ে তাছনুবা হারুন তাহা স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। বড় মেয়ে তাহরিম হারুন ফালাহ বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উপজেলার চর বাঞ্চারাম গ্রামের ওমর ফারুকের ছেলে সাজ্জাদুর রহমান শাওন তার মেয়েকে দীর্ঘদিন যাবৎ উত্যক্ত করে আসছে। বিষয়টি তিনি শাওনের দাদা, নানা ও পরিবারের সদস্যদের অবগত করলেও তারা কোন শাসন কিংবা ব্যবস্থা গ্রহণ করেননি। এতে শাওন আরো ক্ষুদ্ধ হয়ে ওঠে।তিনি আরো জানান, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় আমি ঘরের বাহিরে অবস্থানের সুযোগে পূর্বের ঘটনার জের ধরে শাওন ও তার সহপাঠিরা আমার ঘরে ডুকে দুই মেয়ে তাহরিম হারুন ফালাহ ও তাছনুবা হারুন তাহাকে অপহরণ করে নিয়ে যায়। পরে বহু জায়গায় খোঁজাখুজি করে তাদেরকে না পেয়ে শাওনের পরিবারকে বিষয়টি অবগত করলে তারা এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান।ভিকটিমদের মামা ওয়াহিদুর রহমান অপু বলেন, গত ২১ দিন ধরে আমার দুটি ভাগ্নি অপহৃত অবস্থায় রয়েছে। আমরা থানায় অভিযোগ করার পরও পুলিশ তাদেরকে উদ্ধার করতে পারেনি। এই নিয়ে একাধিকবার পুলিশ অভিযুক্ত সাজ্জাদুর রহমান শাওনের পরিবারের সঙ্গে থানায় বৈঠকও করেছে। কিন্তু কোন সন্ধান বের করতে পারেনি। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাতে শাওনের পরিবারকে নিয়ে থানায় বৈঠক করলেও আমার ভাগ্নিদের কোন তথ্য না পাওয়ায় থানা পুলিশ আমার বড়বোন ফরিদা আক্তার থেকে এজাহার গ্রহণ করার পর অভিযুক্ত সাজ্জাদুর রহমান শাওনকে গ্রেপ্তার করে।অপহৃত ছাত্রীদের বাবা হারুন অর রশিদ বলেন, আমার বড় মেয়ে ফালাহ এসএসসি পরীক্ষার ৬টি বিষয় শেষ করে। ২৬ এপ্রিল সন্ধ্যায় পড়ার টেবিলে পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ফালাহ। ওই সময় বখাটে শাওন ও তার সহপাঠীরা আমার বড় মেয়ের সঙ্গে সঙ্গে ছোট মেয়েকেও অপহরণ করে নিয়ে যায়। জানি না আমার মেয়েরা কোথায় আছে, কেমন আছে। এখন তথ্য-প্রযুক্তির যুগ, কিন্তু ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো আমার মেয়েদের উদ্ধার করতে পারেনি। আমি আমার মেয়েদের সন্ধান চাই।সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদুর রহমান শাওন (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেই ছাত্রীকে বিয়ে করলেন নোবেল
সেই ছাত্রীকে বিয়ে করলেন নোবেল

ইডেন মহিলা কলেজের সেই ছাত্রীকে বিয়ে করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল।বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী Read more

কিশোরগঞ্জে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে ‘বনের বানর’
কিশোরগঞ্জে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে ‘বনের বানর’

প্রকৃতির মাঝে খাবার সংকটের কারণে কিশোরগঞ্জ জেলা শহরে বেড়েছে বানরের উৎপাত। সুযোগ পেলেই এই বানরগুলো ঢুকে পড়ছে এলাকার বিভিন্ন বাসাবাড়িতে। Read more

হাত ও পায়ে যে ৭ লক্ষণ দেখলেই বুঝবেন ‘কিডনি’ সমস্যা
হাত ও পায়ে যে ৭ লক্ষণ দেখলেই বুঝবেন ‘কিডনি’ সমস্যা

কিডনির সমস্যা প্রাথমিক পর্যায়ে সাধারণত স্পষ্ট লক্ষণ প্রকাশ করে না। ফলে অনেকেই বুঝতে পারেন না, কখন সমস্যা শুরু হয়েছে। তবে Read more

সমাবেশ সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানালো ছাত্রদল
সমাবেশ সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানালো ছাত্রদল

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ সফল ও সার্থক করায় নেতাকর্মীদের ধন্যবাদ এবং সাময়িক ভোগান্তির জন্য Read more

নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত গাড়ি ট্রলির চাপায় স্থানীয় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন