নোয়াখালীর বসুরহাট পৌরসভার পলাতক সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী আজম পাশা চৌধুরীকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।শনিবার (১৭ মে) সকালে যুক্তরাষ্ট্রের জেল থেকে ফেরত পাঠানোর পর তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করা হয়।আজম পাশা চৌধুরী রুমেল নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের মৃত কামাল পাশা চৌধুরীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও ওই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার আটকের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, সকালে ইমিগ্রেশন পুলিশ আজম পাশাকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাকে নেওয়ার জন্য নোয়াখালী কোম্পানীগঞ্জ থানা পুলিশে খবর দেওয়া হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে আজম পাশা চৌধুরী রুমেল পলাতক ছিলেন। এরমধ্যে তিনি দুবাই ও মেক্সিকো হয়ে সীমান্ত পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সেখানে প্রায় তিনমাস জেলে থাকার পর শনিবার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।এলাকাবাসীর অভিযোগ, আজম পাশা চৌধুরী রুমেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিতেন। উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান হিসেবে এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত ছিলেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে আসামি আজম পাশাকে আনার জন্য বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে। তিনি শিবিরের ৪ কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে ট্রাকচাপায় মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত
চাটমোহরে ট্রাকচাপায় মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত

পাবনার চাটমোহরে পণ্যবাহী ট্রাকচাপায় নিহার বেগম (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে Read more

নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ
নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন
ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে ৭ দিনের জন্য। আগামী ১২ ফেব্রুয়ারির ভোট Read more

বরিশালে এতিম শিশুদের সাথে ঈদ উদযাপন করলেন জেলা প্রশাসক
বরিশালে এতিম শিশুদের সাথে ঈদ উদযাপন করলেন জেলা প্রশাসক

“ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি” তাই পরিবারকে রেখে এতিম শিশুদের সাথে ঈদুল আজাহারের এই খুশি ভাগাভাগি করলেন বরিশালের জেলা Read more

নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী আজ
নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী আজ

বাংলা সিনেমার গণমানুষের নায়ক প্রয়াত চিত্রনায়ক মান্নার আজ ৬০তম জন্মবার্ষিকী। ১৯৬৪ সালে ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় জন্মগ্রহণ করেন গুণী Read more

বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার
বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার

প্রতিবছর দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন