চুয়াডাঙ্গা শহরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জখমের ২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নিপুন কুমার সাহা (২৪) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।। এর আগে, ১২ এপ্রিল রাতে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জখম হন নিপুন সাহা।নিহত নিপুন কুমার সাহা শহরের বড়বাজার পাড়ার কৃষ্ণপদ সাহার ছেলে। তিনি বর্তমানে শহরের টাউন ফুটবল মাঠ এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।জানা গেছে, গত ১১ এপ্রিল রাতে দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে ফেরিঘাট রোডের তরমুজ বিক্রেতা আমিনুল ইসলাম ও বৈদ্যুতিক মিস্ত্রী রুবেলকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। এরই জের ধরে ১২ এপ্রিল রাতে শহরের টাউন ফুটবল মাঠের সামনে নিপুনকে একা পেয়ে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেলে নেয়া হয়। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আইসিইউতে মারা যান নিপুন।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। অভিযুক্ত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ
ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ

ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।সোমবার (১৬ জুন) ভোরে এ বিস্ফোরণের শব্দ Read more

রায়পুরে ফসলি জমি কেটে তৈরি হচ্ছে জলাশয়, ইটভাটায় যাচ্ছে উর্বর মাটি
রায়পুরে ফসলি জমি কেটে তৈরি হচ্ছে জলাশয়, ইটভাটায় যাচ্ছে উর্বর মাটি

প্রশাসনের দফায় দফায় অভিযান, জরিমানা ও সতর্কবার্তার পরও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় থামানো যাচ্ছে না ফসলি জমির মাটি কাটা। দিনের পর Read more

শেখ মুজিবসহ ৪ নেতাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়া হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
শেখ মুজিবসহ ৪ নেতাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়া হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে এক অধ্যাদেশ জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল মঙ্গলবার রাতে এই Read more

যশোর হাসপাতালে আধুনিক এক্সরে মেশিন যুক্ত, তিন মিনিটে মিলবে রিপোর্ট
যশোর হাসপাতালে আধুনিক এক্সরে মেশিন যুক্ত, তিন মিনিটে মিলবে রিপোর্ট

যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মতিয়ার রহমান (৪৫) দীর্ঘদিন কোমরের যন্ত্রনায় ভুগছেন।রবিবার (১০ আগস্ট) এসেছিলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে Read more

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি
আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও তাদের অস্ত্র ভাণ্ডার অক্ষত রয়েছে। এছাড়া এ মুহূর্তে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন