ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলা সদর দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় কোন যাত্রীছাউনি নেই। যাত্রীছাউনি না থাকার কারণে মারাত্মক দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। প্রতিদিন প্রখর রোদ কিংবা হঠাৎ বৃষ্টিতে মারাত্মক সমস্যায় পড়ে যাত্রীরা। বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সড়কের পাশে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করেন তারা। এতে প্রতিদিন শতশত নারী পুরুষ ও শিশুরা কষ্টের স্বীকার হন।সরেজমিনে দেখা গেছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গন্তব্যস্থল দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শতশত নারী পুরুষ দূরপাল্লার যানবাহনের জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে অধিকাংশ যাত্রী নান্দাইল, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলার। এছাড়াও অন্যান্য জেলা উপজেলার কর্মজীবী লোকজন গার্মেন্টস শ্রমিক, সরকারি চাকুরিজীবী, সাধারণ মানুষ কর্মস্থলে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড মোড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করেন। যাত্রীরা পাশের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকলে দোকানীরা চরম বিরক্তবোধ হন। যার কারণে তাদের গন্তব্য স্থলের গাড়ি আসলে রোদ-বৃষ্টির মধ্যেই ছোটাছুটি করে তারা গাড়িতে ওঠে। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে ছোটাছুটির ফলে অনেক সময় যাত্রীরা দুর্ঘটনার শিকার হন। ভুক্তভোগীরা যাত্রীরা দরিরামপুর বাসস্ট্যান্ড মোড়ে একটি যাত্রী ছাউনির নির্মাণের দাবি জানান। এ প্রসঙ্গে কথা হয় আলী হোসেনের সাথে তিনি বলেন, আমি নান্দাইল থেকে এসেছি। পরিবারের লোকজন নিয়ে ঢাকায় যাব, ঘন্টাখানের সময় দাঁড়িয়ে আছি বসার কোন জায়গা নাই! বাস যাত্রী আমিনুল বলেন পরিবারের সদস্যদের নিয়ে সীমাহীন কষ্ট করে গাড়ির জন্য অপেক্ষা করছি। আশপাশে কোন টয়লেট এর ব্যবস্থা নাই। ত্রিশাল উপজেলা সদরের অটো রিকশাচালক কামাল হোসেন বলেন এই বাসস্ট্যান্ডে বৃষ্টির সিজনে যাত্রীদের অনেক কষ্টের শিকার হয়ে থাকে। নারী-পুরুষ যাত্রীরা অনেক সময় দোকানের পাশে দাঁড়িয়ে থাকে। গাড়ি আসলে দৌড়ে বৃষ্টির পানিতে ভিজে গাড়িতে উঠেন।এ ব্যাপারে জানতে চাইলে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, পৌরসভা থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি শীঘ্রই বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীছাউনি নির্মাণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা
বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা

দিনাজপুরের বিরামপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে (৩২) অপহরণ করে বনের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রধান আসামি আলমগীর হোসেনকে (৩৯) Read more

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার
ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা উমামা ফাতেমা ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা
সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা

গাজীপুর মহানগরীর পূবাইলে  হাবিবুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড Read more

টাঙ্গাইলে মহানবীকে নিয়ে কটুক্তি হিন্দু যুবক আটক
টাঙ্গাইলে মহানবীকে নিয়ে কটুক্তি হিন্দু যুবক আটক

অশ্লীল ছবিসহ   মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করায়  টাঙ্গাইলের দেলদুয়ারে অখিল সরকার (৪০) নামে এক Read more

গোয়েন্দাদের আরবি ও ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করল ইসরাইল
গোয়েন্দাদের আরবি ও ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করল ইসরাইল

সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করেছে ইসরাইলি। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন