জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার মো. সাগর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। চার দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে ১২ মে রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ১৩ মে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর-১০ নং গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এসময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায়। পরে তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওইদিন দিবাগত রাত ৩টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহের সন্ধান পান তিনি। পরে সন্তানের মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার মমতাজ বেগম ৪৯ নং এজাহারনামীয় আসামি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে যুবকের মরদেহ উদ্ধার
ধামইরহাটে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় গলায় ফাঁশ দিয়ে জাহিদ হাসান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার ভোর রাতে Read more

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত
বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

চলতি বছরের ডিসেম্বরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে Read more

দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির
দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির

রাজধানীর দক্ষিণ কমলাপুরে দেবরের ছুরিকাঘাতে আয়েশা খানম মনি (৪৪) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (৬এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে Read more

ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা
ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৯ তারিখে হতেই হবে বলে জানিয়েছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে Read more

বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

বরিশাল ফজলুল হক এভিনিউ রোডের সিটি কর্পোরেশনের মার্কেটের সার্ক টেইলার্সের কারখানা থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১১ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন