পাবনার চাটমোহরে ব্যাটারি চালিত ভ্যান উল্টে হোসেন আলী (১৬) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (০৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে পৌর শহরের জারদিস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ছোট শালিকা মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।স্থানীয়রা জানান, ভাড়ায় চালিত অটোভ্যান চালিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতেন হোসেন আলী। রবিবার সকালে নিজ বাড়ি থেকে অটোভ্যানে যাত্রী নিয়ে জারদিস মোড় এলাকায় পৌঁছালে মোড় ঘোরার সময় ভ্যানটি উল্টে যায়। এ সময় ভানের ব্রেকের লোহার রড হোসেন আলীর মাথায় ঢুকে যায় এবং রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।এব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস বন্ধ, যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ
যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস বন্ধ, যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ

শরীয়তপুর থেকে রাজধানীর যাত্রাবাড়ী রুটের বাস পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে রুটের হাজার হাজার যাত্রী দারুণ ভোগান্তিতে পড়েছেন। যাত্রাবাড়ী Read more

জ্বালানি ঝুঁকিতে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা
জ্বালানি ঝুঁকিতে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে Read more

১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ
১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ

চলতি বছরের ১ নভেম্বর থেকে পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে Read more

নেদারল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
নেদারল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

এশিয়া কাপের আগে প্রস্তুতির হিসেবে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট Read more

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো এবারও রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন