বগুড়ায় নুর আলম হত্যা মামলার অন্যতম আসামি নাদিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাতে শহরের বউবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ।গ্রেপ্তার নাদিম (২৮) খরনা ইউনিয়নের কুন্দদেশমা গ্রামের মুক্তারের ছেলে।জানা যায়, নিহত নূর আলম পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। একই এলাকার সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জেরে ও ইট-বালুর ব্যবসাকে কেন্দ্র করে গত বছরের ৫ আগস্ট রাত ৮টায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নূর আলমকে। এই ঘটনায় নিহতের বন্ধু মিষ্টারো গুরুতর আহত হয়।এ ঘটনায় নিহত নুর আলমের মা বাদী হয়ে শাহাজাহানপুর থানায় ১২ জন নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ৭ নম্বর এজাহার নামীয় আসামি করা হয় নাদিমকে।এর আগে, গত বছরের ৫ আগস্ট রাতে দেশীয় অস্ত্র দিয়ে খরনা ইউনিয়নের কুন্দদেশমা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে নুর আলমকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নুর আলম হাঁসের খামার পরিচালনার পাশাপাশি নিজ এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন।নারুলি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক বলেন, গ্রেপ্তার নাদিম শাজাহানপুর থানায় দায়ের করা নুর আলম হত্যা মামলার ৭ নম্বর আসামি। তাকে শনিবার রাতে বউবাজার এলাকা থেকে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় ৮ বছরের ছেলেকে হত্যায় দায়ে পিতার যাবজ্জীবন
নেত্রকোনায় ৮ বছরের ছেলেকে হত্যায় দায়ে পিতার যাবজ্জীবন

নেত্রকোনায় ৮ বছরের নিজ সন্তানকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়াকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ Read more

জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা
জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে Read more

1cbet – aperçu complet : bonus, dépôt, retrait, mobile et sécurité
1cbet – aperçu complet : bonus, dépôt, retrait, mobile et sécurité

Guide pratique de 1cbet : tout ce qu’il faut savoir pour jouer en toute sécurité 1. Présentation de 1cbet – Read more

নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার
নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার টিএনটি পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত ডাকাত মাঞ্জু। রবিবার (০১ জুন) গভীর রাতে গোপন Read more

সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ
সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে নিয়মিত সি-ট্রাক চলাচল শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় কক্সবাজার Read more

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন