কক্সবাজার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া নতুন বাজার থেকে ছয়কুড়িটিক্কা ওয়াপদা বেড়িবাঁধ পর্যন্ত রাস্তাটির কাজ দেড় বছরে শেষ হয়নি। ফলে জনগণের যাতায়াত করতে অনেক ভোগান্তি হচ্ছে।২০২৩-২০২৪ অর্থ বছরে স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে ১ কোটি ৮৬ লাখ টাকার মূল্যে ১৮০০ মিটার কার্পেটিং এর কাজের বরাদ্দ দেওয়া হয়। উক্ত কাজটি ২০২৪ সালের শুরুতে অনলাইন টেন্ডারের মাধ্যমে মোহাম্মদ শাহাজাহান মালিকানাধীন  শাহরিয়ার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। উক্ত ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি করার জন্য রাস্তার কিছু অংশে ইট খুলে সামান্য কংকর মিশিয়ে বাদবাকি কাজ না করে চলে যায়। ফলে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে।ঢেমুশিয়া নতুন বাজার থেকে ছয়কুড়িটিক্কা পাড়া বেড়িবাঁধ পর্যন্ত  এই রাস্তা দিয়ে ৬/৭ গ্রামের জনগন চলাচল করে থাকে। বিদ্যালয়ের ছাত্ররা বলেন, রাস্তাটি কাজ দ্রুত চালু করে শেষ করলে আমরা বিদ্যালয়ে যেতে পারবে। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে আর গাড়ি চলাচল করে না। ফলে আমাদেরকে বিদ্যালয়ে যেতে অনেক কষ্ট হয়। এমতাবস্থায় আমরা এ রাস্তাটি দ্রুত কার্পেটিং বা পিচের ঢালাই দেখতে চাই।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুচ্ছফা বলেন, এ রাস্তাটি ঠিকাদার কাজ না করে ফেলে চলে গেছে, ফলে আমরা অনেক চিন্তিত। বর্ষা কালের আগে রাস্তাটির কাজ শেষ করতে পারলে স্কুলের ছাত্র-ছাত্রীসহ জনগণের যাতায়াত করতে সুবিধা হবে। ঠিকাদার প্রতিষ্ঠান কেন এ রাস্তাটি নিয়ে এমন করল আমাদের মনে অনেক সন্দেহ জন্ম দিয়েছে।ঢেমুশিয়া জিন্নত আলী উচ্চ চৌধুরী বিদ্যালয় ম্যানাজিং কমিটির সভাপতি ফোরকান উদ্দিন বলেন, ২০২৪ সালের শুরুতে ঢেমুশিয়া জিন্নত আলী উচ্চ বিদ্যালয় থেকে ঢেমুশিয়া ছয়কুড়িটিক্কা পাড়া বেড়িবাঁধ পর্যন্ত সংস্কারের নামে রাস্তাটির ইট খুলে কাজ না করে ঠিকাদার পালিয়ে গেছে কিনা আমরা জানি না। স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীর সাথে কয়েকবার যোগাযোগ করলে তিনি বলেন আমরা দ্রুত সময়ে কাজ করার ব্যবস্থা করতেছি। কিন্ত বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু কোন কাজ ও হচ্ছে না। বর্ষার আগে রাস্তাটি কাজ শেষ করতে না পারলে গাড়ি চলাচলের ব্যবস্থা দুরের কথা মানুষ পায়ে হেঁটে যেতে পারবে না। এমতাবস্থায় সংশ্লিষ্ট কতৃপক্ষকে দ্রুত সময়ে কাজ করার জন্য অনুরোধ করেন।স্থানীয় ঠিকাদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ২০২৩-২০২৪ অর্থ বছরে স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে ১ কোটি ৮৬ লক্ষ টাকার এ টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। এতে মোহাম্মদ শাহাজাহানের মালিকানাধীন শাহারিয়ার এন্টারপ্রাইজ লটারির মাধ্যমে এ কাজটি পায়। টেন্ডারে কাজটি পাওয়ার ৫ মাস পর কাজ শুরু করে পরিত্যক্ত অবস্থায় রেখে চলে যায় পরে তিনি আর কাজ করতে আসে নাই। বছরের পর বছর চলে গেছে কিন্ত সে রাস্তাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।  ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। পরে আমি স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী ও জেলা নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতায় আমার অন্য জায়গায় কাজ চলমান এলাকা থেকে রোলার গাড়ি এনে  রমজানের ঈদের আগে রাস্তার কংকর গুলো চাপা দিয়ে চলাচলের উপযোগী করি। কিন্ত এখন সে কংকর গুলো রাস্তা থেকে সরে গিয়ে আবার চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে।  এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ করছি  রাস্তাটির ব্যাপারে জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য। স্থানীয়রা বলেন,  রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য। বর্ষার আগে রাস্তাটি মেরামত বা সংস্কার না হলে জনগণের যাতায়াত করতে কষ্ট হবে।ঠিকাদার প্রতিষ্ঠান শাহারিয়ার এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ শাহাজাহানের সাথে মোবাইল নাম্বারে কল দিলে রিসিভ করে না। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী গোলাম কাদের বলেন, এই রাস্তাটির অবশিষ্ট কাজ গুলো করার জন্য  ঠিকাদার প্রতিষ্ঠান মালিক মোহাম্মদ শাহাজাহানের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমরা চাচ্ছি নির্দিষ্ট সময়ের কাজ গুলো শেষ করা জন্য। কিন্তু কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারণে রাস্তাটির কাজ দ্রুত সময়ে শেষ করতে পারছি না। তবে কিভাবে এ রাস্তাটি মেরামত বা সংস্কার করা যায় সে ব্যপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ রাসেল গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ রাসেল গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মো: রাসেল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা পৌনে Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের উত্তাপ এখন দুই ম্যাচের মধ্যে। ব্রাজিল এবং আর্জেন্টিনা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য তাদের স্থান Read more

নবীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী ছাত্তার মিয়ার বিরুদ্ধে মামলা
নবীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী ছাত্তার মিয়ার বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্তার মিয়া (৩৫) নামে এক লম্পট প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা Read more

নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা, পুরনো পথেই ইসি
নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা, পুরনো পথেই ইসি

বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দিতে কমিশনের ক্ষমতা বাড়ানো হলেও গণমাধ্যমের ক্ষেত্রে পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয়ই বহাল রাখার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও Read more

নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি
নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় পদবঞ্চিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ জন শিক্ষক প্রভাষক পদ থেকে Read more

গাজায় ত্রান সহায়তা নিতে গিয়ে নিহত ৩১, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৫
গাজায় ত্রান সহায়তা নিতে গিয়ে নিহত ৩১, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন