জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জন আন্দোলনকারীর মাঝে এক লাখ টাকা করে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।সরকার নির্ধারিত ‘সি’ ক্যাটাগরির আওতায় এ সহায়তা প্রদান করা হয়। চেক গ্রহণ শেষে আহতদের অনেকেই আবেগঘন প্রতিক্রিয়া জানান এবং দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ের কিছুটা ভার লাঘব হবে বলে আশা প্রকাশ করেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। এই অনুদান শুধু অর্থ নয়, এটি তাঁদের সাহসিকতার স্বীকৃতি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ.এইচ. হাসিবুল হক সানজিদ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটপাড়ায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আটক হয়নি ‘শিশু ধর্ষক’
আটপাড়ায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আটক হয়নি ‘শিশু ধর্ষক’

নেত্রকোনার আটপাড়ায় শিশু ধর্ষণের চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও আটক হয়নি ধর্ষক। এদিকে ঘটনা ধামাচাপা দিতে সক্রিয় একটি চক্র। অন্যদিকে শিশুটি Read more

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আজ শনিবার ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।আজ রাজধানী Read more

কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে
কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে

টানা কয়েক মাস ধরে উচ্চ পর্যায়ে অবস্থান করার পর কিছুটা কমেছে সবজির দাম। কয়েকদিন আগে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে Read more

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ পালনকারীদের সৌদি ছাড়ার নির্দেশ
২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ পালনকারীদের সৌদি ছাড়ার নির্দেশ

আসন্ন পবিত্র হজ মৌসুমে যারা সৌদি আরবে পবিত্র হজের আগে ওমরাহ পালন করতে যাবেন তাদের ২৯ এপ্রিলের মধ্যেই সৌদি ছাড়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন