বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে শামসুল হুদা মানিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা রাবেয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ১ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জানা গেছে, বিচারপতি শামসুল হুদা মানিক একাত্তরের মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আশির দশকে দীর্ঘদিন তিনি পর্যায়ক্রমে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন।১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন। আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসর গ্রহণের পরে তিনি দীর্ঘদিন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরুষ হলে আমাদের মুখোমুখি হোন, পাক সেনাপ্রধানকে টিটিপি নেতার হুমকি
পুরুষ হলে আমাদের মুখোমুখি হোন, পাক সেনাপ্রধানকে টিটিপি নেতার হুমকি

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রকাশ করা একটি ভিডিওতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। ভিডিওতে এক শীর্ষ Read more

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার

যশোর জেলা শহরের শংকরপুর এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যার ঘটনার পর সম্ভাব্য অপরাধীদের সীমান্ত অতিক্রম রোধে চুয়াডাঙ্গার Read more

টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

নারীঘটিত কারণে টিকটকার রাকিবকে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো Read more

মেঘনায় ছদ্মবেশী ‘চিকিৎসকের’ অপচিকিৎসায় গরুর মৃত্যু
মেঘনায় ছদ্মবেশী ‘চিকিৎসকের’ অপচিকিৎসায় গরুর মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এলডিডিপি প্রকল্পে কর্মরত কর্মকর্তা মেহেদী হাসান প্রকৃতপক্ষে কোনো সরকারি পশু চিকিৎসক নন। তিনি ওই কার্যালয়ের Read more

বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় রোমান মৃধা (২২) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দশটার দিকে পরিষদ Read more

যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: বিএনপি নেতা রেজাউল
যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: বিএনপি নেতা রেজাউল

'অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে' - পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন