কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গেলেও বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিল বলে জানা গেছে।শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।এদিকে, এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অ‍্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও সেখানে রাখা হয়েছে।বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি জরুরি ভিত্তিতে নিরাপদে অবতরণ করাতে সতর্কতার জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রানওয়ে। বিমানবন্দর সূত্রে জানা গেছে এমন তথ্য।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে উড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে।বিমানের বিশেষজ্ঞ দল জানায়, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে উপজেলা পর্যায়ে শিশু পার্ক উদ্বোধন
বরিশালে উপজেলা পর্যায়ে শিশু পার্ক উদ্বোধন

ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার, অভিভাবকদের জন্য ছাউনি এবং উপজেলা পর্যায়ের শিশুদের উন্মুক্ত বিনোদনের জন্য শিশু পার্কের উদ্বোধন করেছেন বরিশালের Read more

জীবননগরে তালের শাঁসের কদর বেড়েছে
জীবননগরে তালের শাঁসের কদর বেড়েছে

কালের বিবর্তনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পল্লী অঞ্চল থেকে অনেকটাই ম্লান হয়ে গেছে তালগাছ। তবুও বর্তমানে অনেকেই তালের আঁটি রোপণ করে Read more

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরের প্রথম দিন হবে শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের Read more

জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি
জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটি দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক ভূচিত্রে বরাবরই গুরুত্বপূর্ণ। ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত তিনবার জামায়াতে ইসলামীর প্রার্থী এখানে বিজয়ী Read more

৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার
৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এনসিপি চট্টগ্রাম মহানগর পাঁচ দফা দাবিতে মশাল মিছিল ঘোষণা করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন