সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার পরিবেশন করায় মস্কো বেকার্স ও রাজবাড়ী রেস্টুরেন্টকে এই জরিমানা করা হয়।সোমবার (১৬ জুন) বিকালে সীতাকুণ্ড পৌরসদরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসদরে মস্কো বেকার্স নামক প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদ তারিখ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদর্শন না করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় রাজবাড়ী রেস্তোঁরা-২ কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার পরিবেশন করায় মস্কো বেকার্স ও রাজবাড়ী রেস্টুরেন্টসহ দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানার আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় পরিত্যক্ত আদালত ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
বরগুনায় পরিত্যক্ত আদালত ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

বরগুনার পাথরঘাটা উপজেলায় পরিত্যক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) দুপুর Read more

ইরানে সামরিক হামলার পরিকল্পনা, পাল্টা কড়া সতর্কবার্তা রাশিয়ার
ইরানে সামরিক হামলার পরিকল্পনা, পাল্টা কড়া সতর্কবার্তা রাশিয়ার

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের তীব্র Read more

দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির
দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির

দীর্ঘ এক মাসেরও বেশি সময় অসুস্থ থাকার পর আবারও জনসম্মুখে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ Read more

কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ, সম্পাদক বাপ্পি
কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ, সম্পাদক বাপ্পি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখার ৩৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হয়েছেন Read more

ঢাবি ও আইডিইএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাবি ও আইডিইএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) Read more

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার পুলিশ রিপোর্ট আসার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন