পাবনার চাটমোহরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৪৫) নামের এক পোলট্রি খাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জাহিদ উপজেলার হরিপুর পালপাড়া গ্রামের মৃত জুব্বার শেখের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর বাজারে কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ধরইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়েন জাহিদ হোসেন। এতে মাথায় ও বুকে আঘাত লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে পাবনা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হোসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার
ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চলমান নারী Read more

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ শহরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে পাইপগান, গুলি, নগদ টাকা, ধারালো অস্ত্র ও ককটেলের সরমঞ্জাদি সহ ভবন মালিকসহ ৩ Read more

নোয়াখালীতে দুই ভাইকে অপহরণের পর মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা
নোয়াখালীতে দুই ভাইকে অপহরণের পর মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের পর দুই সহোদর ভাইকে ইয়াবা ট্যাবলেট দিয়ে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার আনোয়ারুল Read more

আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়াল
আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়াল

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন ছাড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৫১ জন এবং ৮ Read more

জানা গেল কত টাকা জমেছে পাগলা মসজিদের অ্যাকাউন্টে
জানা গেল কত টাকা জমেছে পাগলা মসজিদের অ্যাকাউন্টে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের অ্যাকাউন্টে এ পর্যন্ত জমা হয়েছে মোট ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা। কিশোরগঞ্জ জেলা Read more

সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রী খুন, স্বামী আটক
সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রী খুন, স্বামী আটক

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়ার খাঁপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন