ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।এতে করে ইসরায়েলের টানা হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ৮৩৯ জনে পৌঁছেছে বলে রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, আহত হয়েছেন আরও ৮৬৬ জন। ফলে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন করে ২৯০টি মরদেহ শনাক্ত করে তালিকায় যুক্ত করা হয়েছে। এখনও অনেক মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেগুলোর কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ৬৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫১১ জনের বেশি আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮৭ জনে এবং আহত হয়েছেন ১০ হাজার ৫৭৮ জনেরও বেশি।যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় আবারও হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৩৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৭ হাজার ৫৪৭ জন। এ হামলায় জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে যায়।গত বছরের নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।ইসরায়েলের এই যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

এনইআইআর চালুর পর দেশে ক্লোন ও নকল মোবাইল ফোন ব্যবহারের ব্যাপকতা নজরে এসেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের। তবে, এসব Read more

‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি’!
‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি’!

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ অভিযোগ উঠেছে আনসার-ভিডিপির প্রশিক্ষকের বিরুদ্ধে।বুধবার (২৪ সেপ্টেম্বর) অষ্টগ্রাম উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। Read more

দিল্লির আদালতে ফয়সাল ও আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ
দিল্লির আদালতে ফয়সাল ও আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ১১ দিনের Read more

নবীনগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ
নবীনগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দড়াভাঙ্গা এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালুবোঝাই বুলড্রেজারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর উদ্ধার Read more

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও Read more

শেষ মুহূর্তে স্থগিত হলো ফরিদপুরের ঘুড়ি উৎসব
শেষ মুহূর্তে স্থগিত হলো ফরিদপুরের ঘুড়ি উৎসব

ফরিদপুরে বহুল জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন