আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ঈদ-উল-আজহা। এবারও ঢাকায় বেশকিছু জায়গায় কুরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে ২ সিটি করপোরেশন। রাজধানীতে এবার কুরবানির পশুর হাট বসবে মোট ১৯টি। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯টি এবং উত্তর সিটির ১০টি স্থান নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। ঈদের আগের ৪ দিন ও ঈদের দিন এসব হাটে পশু বিক্রি হবে। আদালতের নিষেধাজ্ঞায় এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আফতাবনগর এবং মেরাদিয়া পশুর হাট। গাবতলী স্থায়ী পশুর হাট এবং বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডাসহ উত্তর সিটিতে হাট বসবে ১০টি।ডিএনসিসি এলাকায় আরও পশুর হাটের মধ্যে রয়েছে :  খিলক্ষেত থানাধীন ৪৩ নং ওয়ার্ড মস্কুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা, উত্তর করপোরেশনের অন্তরভুক্ত খালি জায়গা, মিরপুর কালশী বালুর মাঠের খালি জায়গা।শান্তি-শৃঙ্খলা বজায় রেখে হাট চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি গণমাধ্যমে বলেন, হাটের ইজারা দিতে নিরপেক্ষ থাকবে সিটি করপোরেশন।এদিকে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গাসহ দক্ষিণ সিটিতে ৯টি হাট বসবে।ডিএসসিসি এলাকায় আরও পশুর হাটের মধ্যে রয়েছে : পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড়ে খালি জায়গা, দনিয়া কলেজের পূর্ব পার্শ্বে ও সনটেক মহিলা মাদরাসার পূর্ব পশ্চিমের খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড এর খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পার্শ্বের খালি জায়গা।নিয়মকানুন মেনে হাট পরিচালনার ক্ষেত্রে সিটি করপোরেশন কঠোর অবস্থানে থাকবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ড. মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, ৯টি হাটের বিষয়ে এরই মধ্যে প্রাথমিক পর্যায়ের টেন্ডার কার্যক্রম হয়েছে।  এ ছাড়া দ্বিতীয় পর্যায়ের দরপত্রের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে ২৭ মে পর্যন্ত। এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করা হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ
তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ

আগামী ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা সকলের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে মালদ্বীপ। এই উদ্যোগের লক্ষ্য হলো জনস্বাস্থ্য রক্ষা Read more

পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান Read more

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টোবর) সকালে তার Read more

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পাকিস্তানের উড়ন্ত শুরু
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পাকিস্তানের উড়ন্ত শুরু

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছে Read more

ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে জরিমানা
ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে জরিমানা

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার  শ্রীতেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নিতাই চন্দ্র বর্মণ এবং তাহের Read more

ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে : শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে : শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের আলোচনার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সরকার। ডিগ্রি কলেজ ছাড়া বাকি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন